শেখ হাসিনা সত্যি সত্যি পালিয়ে গেলেন?
নিজস্ব প্রতিবেদক : টানা ১৫ বছর ৬ মাস ক্ষমতায় থাকার পর নাস্তানুবাদ হয়ে পতন ঘটলো শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ সরকারের।
সীমাহীন অত্যাচার, জুলুম, দুর্নীতি করে প্রধানমন্ত্রী হিসেবে অবশেষ পদত্যাগ করে সত্যি সত্যি পালিয়ে গেলেন শেখ হাসিনা।
কদিন আগেই জোর গলায় বলেছিলেন শেখ হাসিনা পালায় না। কিন্তু তিনি সত্যি সত্যি পালিয়ে গেলেন। আওয়ামী লীগের গত সাড়ে ১৫ বছরে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অর্থপাচার সীমাহীন পর্যায় চলে গিয়েছিল। কিছু কিছু ব্যক্তির লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচরিতার কারণে সরকার জনগণের কাছ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
সুশাসনের অভাব এবং ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে সরকার জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছিল। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন জনগণ বর্জন করে। এই নির্বাচনের পর অবশ্য কিছু আন্তর্জাতিক মহল সরকারকে সমর্থন জানানো হয়, সহানুভূতি জানায়। যে কারণে সরকার টিকে যায়।
কিন্তু কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত সামাল দিতে পারেনি। অতি বিশ্বাসের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে।
গত ১৫ বছর শেখ হাসিনা একাই সবকিছু সামলেছেন। একটি দেশ পরিচালনা এক ব্যক্তির পক্ষে সম্ভব নয় তা প্রমাণিত হয়েছে। আর একা সবকিছু সামাল দিতে গিয়ে সবকিছু এলামেলো হয়ে গেছে।
শেখ হাসিনা তার দলকেও ঠিক রাখতে পারেনি। সাংগঠনিক ভাবে দল হয়ে পড়েছিল বিভক্ত এবং উদ্যোমহীন। দলের ভেতর চাটুকারদের ভিড় জমেছিল। বিশেষ করে দলের সাধারণ সম্পাদক একজন হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এই রকম একটি পরিস্থিতির মুখে কোটা আন্দোলন মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে সরকার।
চারটি কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটলো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
১. কোটা আন্দোলন মোকাবিলায় ব্যর্থতা
কোটা আন্দোলনের মোকাবিলায় শুরু থেকেই সরকার উপেক্ষা করেছে, আত্মঅহংকার দেখিয়েছে। এবং তুচ্ছ্য তাচ্ছিল্য করেছে। ফলে আন্দোলন আস্তে আন্তে বেগবান হয়েছে। একটা সময় আন্দোলন বিষ্ফোরণে রূপ নিয়েছে।
২. শেখ হাসিনার দম্ভ
শেখ হাসিনা দম্ভে বিভোর হয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। তিনি যা বলবেন সেটিই সঠিক। এরকম একটি অবস্থানে যাওয়ার কারণে বিরুদ্ধ মত শুনতেন না, অন্যের ভালো পরামর্শ শুনতেন না। এটি তার পতনের বড় কারণ বলে অনেকে মনে করছেন।
৩. যোগ্য উপদেষ্টাদের অভাব
শেখ হাসিনাকে সৎ পরামর্শ দিবে এমন যোগ্য উপদেষ্টা থাকার অভাব ছিলো প্রবলভাবে। বিশেষ করে মন্ত্রী এবং আমলারা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছে এবং জনবিচ্ছিন্ন করেছে।
৪. লুন্ঠনের রাজনীতি
গত ১৫ বছর ধরে একটি ধনিক গোষ্ঠী তৈরি হয়েছে। যারা অর্থনীতিতে ব্যাপক লুটপাট করেছে। এই লুটপাটের কারণেই জনগণ শেখ হাসিনার কাছে থেকে দূরে সরে গেছেন এবং আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সবকিছু মিলিয়ে জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে যে একটি সরকার টিকতে পারে না, আজ শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হলো।
মামুন/
পাঠকের মতামত:
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
জাতীয় এর সর্বশেষ খবর
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা













