ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Sharenews24

শামীম ওসমানকে ব্যাঙাচি করে ব্যানার

২০২৪ আগস্ট ০৩ ২২:৩০:৪৩
শামীম ওসমানকে ব্যাঙাচি করে ব্যানার

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া চত্বরের নাম পালটে ইক্বরা চত্বর লিখেছে।

এরপর সেই চত্বরের ভাস্কর্যে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানের নাম ব্যাঙাচি করে ব্যানার টানিয়েছে।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে আগুন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় আন্দোলনকারীরা। বৃষ্টির কারণে ছবিতে আগুন ধরাতে না পেরে টেনে ছিঁড়ে ফেলে।

শনিবার (৩ আগস্ট) দুপুরে অন্তত এক থেকে দেড় হাজার ছাত্র ছাত্রীদের বিক্ষোভে এ ঘটনা ঘটে।

এ সময় শহরে বিজিবির টহল থাকলেও পুলিশ দেখা যায়নি। বিকাল ৪টার পর ব্যাঙাচি করা সেই ব্যানার আন্দোলনকারীরাই খুলে ফেলেন।

সাড়ে চারটা থেকে আন্দোলনকারীদের সংখ্যা কমতে থাকেন। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও ফতুল্লা এলাকা স্বাভাবিক ছিল।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে