সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দিয়েছেন। এজন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দায়িত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (০২ আগস্ট) রাতে চলমান পরিস্থিতি নিয়ে গণভবনে জরুরি বৈঠকে বসে ক্ষমতাসীন দলটি। দলটির সভাপতি ছাড়াও এতে অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুর নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
বৈঠকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। একইভাবে তিন নেতার একটি টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করার দায়িত্ব দিয়েছেন। এই টিমে ১৪ দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দিয়েছেন।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। বলা হয়েছে, আমরা তাদের দাবির সঙ্গে একমত। এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে। হতাহতের ঘটনায় সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে। এর সঠিক বিচারও হবে। আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের সমন্বয়ে গঠিত টিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করবেন। তাদের কথা শুনবেন। এ বিষয়ে দলীয় সভাপতি ও জোটনেত্রীকে রিপোর্ট করবেন।
নেতারা বলেছেন, বৈঠকে আলোচনা হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের বা আমাদের আপত্তি নেই। তারা আন্দোলন করছে করুক। তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় না করতে পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলার জন্য নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। শিক্ষার্থীদের ওপর কেউ যেন কোনো অন্যায় আচরণ না করে, সে নির্দেশনাও দিয়েছেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের পড়ামহল্লায় সতর্ক থাকার জন্যও বলে দিয়েছেন।
গণভবন সূত্রে জানা গেছে, এই বৈঠকের বাইরেও গত রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সূত্রের ধারণা, দেশের সামগ্রিক পরিস্থিতি অবগত করা ও নির্দেশনা নেওয়ার জন্যই তিনি গণভবনে যান।
এদিকে সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকালও গণমিছিল করেছে। গতকালের গণমিছিলে কবি-সাহিত্যিক, শিক্ষক চিকিৎসক, শিল্পী-কলাকুশলিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষও সংহতি জানিয়ে অংশ নিয়েছে। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ ও সিলেটে গণমিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
লক্ষ্মীপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থানের গণমিছিলে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ এসেছে। গণমিছিলে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, আওয়ামী লীগের আলোচনার এ সিদ্ধান্ত কীভাবে নেবেন আন্দোলনকারীরা, তারা দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বসবেন কি না, সে বিষয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
তারিক/
পাঠকের মতামত:
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
জাতীয় এর সর্বশেষ খবর
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ













