ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

আন্দালিব রহমান পার্থকে তুলে নেওয়ার অভিযোগ

২০২৪ জুলাই ২৫ ১৬:০৮:২০
আন্দালিব রহমান পার্থকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে তুলে নেয়া হয় বলে বৃহস্পতিবার দুপুরে তার ব্যক্তিগত সহকারী জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

কোটা আন্দোলনের পক্ষে পোস্ট দেওয়ায় তাকে তুলে নেয়া হতে পারে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

আন্দালিব রহমান পার্থ এক সময় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। পরে তিনি জোট থেকে বেরিয়ে যান।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে