ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

বেনজীরের পাসপোর্ট জালিয়াতিতে জিজ্ঞাসাবাদে ৮ কর্মকর্তা

২০২৪ জুন ২৫ ১৭:০৮:৩১
বেনজীরের পাসপোর্ট জালিয়াতিতে জিজ্ঞাসাবাদে ৮ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের পাসপোর্টে নজিরবিহীন জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে পাসপোর্ট বিভাগের আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে সংগঠনটি।

মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তবে তাৎক্ষণিক ওই কর্মকর্তাদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, এদের মধ্যে তাদের মধ্যে চারজন পরিচালক, একজন উপপরিচালক ও দুজন উপসহকারী পরিচালক রয়েছেন।

বেনজীরের বিরুদ্ধে অভিযোগ, বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে তা আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর।

চিঠি দেওয়া হয় র‌্যাব সদরদপ্তরে। কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে সব ম্যানেজ করেন বেনজীর। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। বানিয়ে নেন সাধারণ পাসপোর্ট।

আরও জানা যায়, সাবেক এই আইজিপি পাসপোর্টে আড়াল করেছেন পুলিশ পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি।

এদিকে, বেনজীরকে দুদকে তলব করা হলেও তিনি হাজির হননি। এমনকি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী জিশান মীর্জা ও দুই মেয়েকে তলব করলে তারাও দুদকের ডাকে সাড়া দেননি। তবে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে