ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

জাবির সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদ আর নেই

২০২৪ জুন ২৫ ১২:৪৮:৪১
জাবির সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মেয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের ডিন অধ্যাপক মেহেরুন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক সালেহ আহমেদ ১৯৮৮ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বাদ জোহর তার প্রথম জানাজা ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে ও দ্বিতীয় জানাজা বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তার মেয়ে অধ্যাপক মেহেরুন আহমেদ পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

কাজী সালেহ আহমেদের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিবার গভীর শোকাহত।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে