পশুর হাটে একমাত্র নারী ব্যাপারী স্নাতকোত্তর সালমা
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় বসেছে পশুর হাট। তবে সব জায়গার হাটের চেয়েও একটু ভিন্ন রকম দেখা গেছে চট্টগ্রামের বিবিরহাট পশুর বাজার। কোরবানি যত ঘনিয়ে আসছে বাজারটিতে বাড়ছে তত ব্যস্ততা। চলছে দাম নিয়ে হাঁকডাক, দর কষাকষি। কারও যেন কথা বলার ফুরসত নেই।
এর মধ্যে চোখ আটকে যায় এক নারী বিক্রেতার দিকে। তিনি পরম মমতায় গরুগুলোকে হাত বুলিয়ে দিচ্ছেন, আর দরদাম করছেন ক্রেতাদের সঙ্গে। শত শত পুরুষ বিক্রেতার মধ্যে তিনি একমাত্র নারী বিক্রেতা। নাম সালমা খাতুন। চাঁপাইনবাবগঞ্জ থেকে গরু নিয়ে এসেছেন প্রায় ৬০০ কিলোমিটার দূরত্বের বিবিরহাটে।
বৃহস্পতিবার এই বাজারে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় আজ মানুষের ভিড় বেশি। বেচাকেনাও হচ্ছে বলে জানাচ্ছেন ব্যাপারীরা। এর মধ্যে দেখা যায়- হাটে আনা গরুর পরিচর্যা করছেন সালমা। নানা উপাদানে তৈরি করছেন গরুর খাবার। আবার গরুর যত্নআত্তির জন্য নির্দেশনা দিচ্ছেন কর্মচারীদেরও।
এর পাশাপাশি গরু কিনতে আসা ক্রেতাদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন হাসি মুখে। দম ফেলার যেন সময় নেই তার। এবার ১৪টি গরু নিয়ে বিবিরহাটে এসেছেন তিনি। ক্রেতাদের সঙ্গে কথা বলার ফাঁকে কথা হয় সালমা খাতুনের সঙ্গে।
নারী বিক্রেতা হিসেবে কোরবানির হাটে কোনো প্রতিবন্ধকতা হচ্ছে কিনা জানতে চাইলে সালমা খাতুন বলেন, কিছু সমস্যা তো থাকেই। এগুলোকে আমি গায়ে মাখি না। সব জায়গায় এমন টুকটাক সমস্যা থাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে এতদূরে গরু নিয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, এখানে গরুর দাম ভালো পাওয়া যায়। তাই এসেছি। আমাদের এলাকার আরো লোকজন এসেছে। আশা করছি- সবগুলো গরু বিক্রি করে ফিরতে পারব। তবে খামারি হওয়ার পথ মসৃণ ছিল না চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ফতেপুর গ্রামের মেয়ে সালমার। কথা কথায় উঠে আসে সেই অনুপ্রেরণাদায়ী গল্পও।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ কলেজ থেকে দর্শনে স্নাতক করেছেন। রাজশাহী কলেজ থেকে করেছেন স্নাতকোত্তর। পড়াশোনার পাঠ চুকিয়ে ২০১৬ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। কিন্তু করোনা মহামারি সেই চাকরিও কেড়ে নেয়। সঙ্গে ছিল নানা পারিবারিক টানাপোড়েনও। আর দশজন ছেলে-মেয়ের মতো স্নাতকোত্তর পাস করে গতানুগতিক পেশার প্রতি ছুঁটেননি সালমা। বেছে নিয়েছেন বিভিন্ন পথ।
জমানো টাকায় কিনেন ফ্রিজিয়ান জাতের গাভী। শুরুতে দুধ বিক্রি করতেন। গাভীটি এক বছর লালনপালন করতে গিয়ে গরুর প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। এরপর এক-দুটি করে কিনতে থাকেন গরু। বাড়ির পাশেই গড়ে তোলেন মরিয়ম এগ্রো। তার খামারে এখন গরুর সংখ্যা ২০টি।
চাকরির পেছনে না ছুটে চাইলে নারীরাও উদ্যোক্তা হতে পারেন বলে মনে করেন সাহসী এই নারী। তিনি বলেন, গ্রামে দেখবেন প্রতিটি ঘরে কয়েকটি গরু লালনপালন করা হয়। তা অধিকাংশ দেখভাল করেন নারীরা। তাই চাইলে নারীরাও খামারি হতে পারে।
তিনি বলেন, কিছু বাধা বিপত্তি সব পেশাতেই আছে। এখানেও তাই। সফলতা পেতে হলে তো কষ্ট করতে হবে। তবুও দিনশেষে আপনি তো কারও চাকরি করছেন না। স্বাধীন মানুষ।
সালমা খাতুন বলেন, সত্যি বলতে এই পেশায় থিতু হতে চেয়েছি তেমন নই। মাঝে মাঝে মনে হয়েছিল ছেড়ে দেই। কিন্তু এই প্রাণিগুলোর প্রতি মমত্ববোধ করি। তাদের মায়ায় জড়িয়ে পড়েছি। এই যে লালনপালনের পর গরু বিক্রি করি, টাকা পাই। কিন্তু গরুগুলো যখন ক্রেতার হাতে তুলে দেই তখন খুব কষ্ট হয়। আসলে আমার পক্ষে এখন আর গরু লালনপালন ছাড়া অন্য কিছু করা সম্ভব নয়। আমি বাকি জীবন এদের নিয়েই কাটাতে চাই।
চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মোবারক আলী বলেন, আমার এলাকার বিবিরহাটে একজন বোন গরু নিয়ে এসেছেন। এটি আমাদের ছেলে-মেয়েদের জন্য অনুপ্রেরণার।
তিনি বলেন, বাজার সংশ্লিষ্টদের বলে দিয়েছি- যেন ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করেন। তিনি যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন। নারী হিসেবে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি না হন, সেটি আমরা দেখভাল করছি। সিটি করপোরেশনের আরও নয়টি হাট রয়েছে। অন্য কোথাও নারী বিক্রেতা আছে বলে শুনিনি।
মোর্শেদ/
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













