সাকিবের আচরণ নিয়ে অস্বস্তিতে দল
স্পোর্টস ডেস্ক : নিউইয়র্কে গত ঈদের জামাতে ছবি তুলতে গেলে এক ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন সাকিব আল হাসান। এ নিয়ে ক্রিকেট পাড়ায় বেশ হৈচৈ পড়ে যায়। নিউইয়র্কে বাংলা মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।
যদিও এসব বিষয়কে পাত্তা দেননি সাকিব। তিনি নিজেকে সবার থেকে আলাদা করে রাখেন। ব্যবসায়ী বা রাজনৈতিক নেতা ছাড়া সাধারণ মানুষ সাকিবের ধারে কাছে ভিড়তে পারে না বলে অভিযোগ নিউ ইয়র্কে।
সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে না পারায় সমর্থকরা সাকিবের মুণ্ডপাত করছেন।
গতকাল তাতে নতুন করে যোগ হয়েছে দেশের একজন সাংবাদিকের সঙ্গে সাকিবের অসৌজন্যমূলক আচরণের ঘটনা।
নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে ক্রিকেটাররে সেন্ট ভিনসেন্টের বিমান ধরার তাড়া ছিল। সে সময় টিম বাসের সামনে স্ত্রী-ছেলে, মেয়ের সঙ্গে কথা বলছিলেন সাকিব আল হাসান।
এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে সাকিব নিষেধ করেন। সন্দেহের বশে একজন সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়েও নেন তিনি। পরে ফোনটি নিরাপত্তাকর্মীর হাতে তুলে দিয়ে নালিশ জানান সাকিব।
যদিও নিরাপত্তাকর্মকর্তা সাকিবের অভিযোগ আমলে নেননি।
পরে অবশ্য ফোন ফেরত পান সাংবাদিক। তবে এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে নিন্দার ঝড় বইছে। সাকিব ঘনিষ্ঠরা পক্ষে বললেও সমালোচনায় মুখোর ৯০ শতাংশ মানুষ।
জ্যামাইকার হিল সাইডের জুয়েল আহমেদ বলেন, ‘সাকিবকে এখন দল থেকে বাদ দেওয়া দরকার। তাকে আমরা আর চাই না। খেলায় কোনো মনোযোগ নেই। নিজের আখের গোছাতে ব্যস্ত। দেশের জন্য ভাবেন না তিনি। বাংলাদেশের মানুষই তো তাকে সাকিব বানিয়েছে। অথচ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।
তিনি বলেন, দেশের একজন সাংবাদিককে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দিতে গেছেন। মানুষ হিসেবে তিনি খুবই খারাপ। সাংবাদিক না হয়, ছবি তুলতে গিয়েছিল, তিনি তো এটা করবেই। এজন্যই তো লাখ লাখ টাকা খরচ করে যুক্তরাষ্ট্রে এসেছেন। তার ভেতরে কোনো ধরনের মানবতা নেই।’
বিসিবি কর্মকর্তারা সাকিবের ছেলে-মেয়ে ও স্ত্রীকে ড্রেসিংরুমে নিয়ে গিয়েছিলেন। ‘প্রাইভেসি’ কথা চিন্তা করে ড্রেসিংরুমেই পরিবারের সঙ্গে বিদায় পর্ব শেষ করতে পারতেন। তিনি তা না করে পরিবার নিয়ে বাসের সামনে এলে সাংবাদিকরা ফ্রেমবন্দি করার চেষ্টা করেন।
যদিও কেউই সাকিব বা তার পরিবারের ছবি তোলার জন্য টিম বাসের সামনে যাননি। সবাই গিয়েছিলেন মূলত বাংলাদেশ দলকে বিদায় জানাতে। সেখানে অপ্রীতিকর ঘটনার জন্ম দেন।
এ ধরনের অপ্রীতির ঘটনা এড়ানো যেত কিনা এ ব্যাপারে জানতে চেয়ে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে মন্তব্য করতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘যারা ভিডিও বা ছবি তুলেছে তারা ঠিক করেনি। সাকিব একা থাকলে ঠিক ছিল, সে তো পরিবার নিয়ে ছিল। পরিবারের প্রাইভেসিটাও তো দেখা উচিত। তবে সাকিব ছবি বা ভিডিও ডিলিট করতে বলতে পারত। মোবাইল কেড়ে নিয়ে নিরাপত্তাকর্মীর হাতে তুলে দেওয়া ঠিক হয়নি।’
এ বিষয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সেন্ট ভিনসেন্টে অবস্থানরত বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
শেয়ারনিউজ, ১২ জুন ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





