ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

এমপি আনার হত্যা: জবানবন্দিতে যা বললেন শিলাস্তি

২০২৪ জুন ০৩ ২১:০৩:৪০
এমপি আনার হত্যা: জবানবন্দিতে যা বললেন শিলাস্তি

নিজস্ব প্রতিবেদক : শিলাস্তি রহমানকে স্ত্রী হিসেবে ভারতে নিয়ে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল হোতা আকতারুজ্জামান শাহিন। সোমবার (৩ জুন) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই কথা বলেন শিলাস্তি রহমান।

স্বীকারোক্তি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে, স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় শিলাস্তিকে আদালতে হাজির করা হয়।

গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার অভিযোগে ডরিন উল্লেখ করেছেন, আমরা সপরিবারে ঢাকায় বসবাস করি। গত ৯ মে রাত ৮টার দিকে আমার বাবা গ্রামের বাড়ি ঝিনাইদহের উদ্দেশ্যে যাত্রা করেন। ১১ মে বিকেলে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বললে কথাবার্তায় কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার ফোন বন্ধ পাই।

এরপর গত ১৩ মে বাবার ভারতীয় নম্বর থেকে উজির মামার হোয়াটসঅ্যাপে একটি ক্ষুদে বার্তা আসে। বার্তাগুলো আমার বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে।

বিভিন্ন জায়গায় বাবাকে খুঁজে না পেয়ে তার বন্ধু গোপাল বিশ্বাস বাদী হয়ে ভারতীয় বারানগর পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করেন।

পরবর্তীতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে বাবাকে অপহরণ করেছে।

এদিকে, আনার হত্যা মামলার আসামি সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সিয়াম বর্তমানে নেপালে অবস্থান করছেন।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে