নাম রাখা হয়েছে ‘উড়ালসড়ক’, ওজন ৩৫ মণ
নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার কুরবানির হাটে গবাদি-পশু তোলার তোড়জোড় শুরু হয়েছে। কুরবানির হাটে তোলার অপেক্ষায় থাকা বড় বড় পশুর বাহারি নাম রাখছেন মৌসুমি পশুপালনকারীরা। এতে তৈরি হচ্ছে কৌতূহলও।
কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনের সঙ্গে কিশোরগঞ্জ শহরের যোগাযোগব্যবস্থা গতিশীল করতে উড়াল সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে। সেই সূত্র ধরেই ৩৫ মণ ওজন ও ৯ ফুট লম্বা একটি বিশাল আকৃতির গরুর নাম রাখা হয়েছে ‘উড়ালসড়ক।’
কিশোরগঞ্জের গুণধর ইউনিয়নের খয়রাতহাটি গ্রামের মৌসুমি সৌখিন খামারি ইকবাল হোসেনের খামারের পশু এটি। এই গ্রামের জীবন্ত এই ‘উড়ালসড়ককে’ দেখতে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতাসহ বিভিন্ন বয়সের কৌতূহলী নারী-পুরুষ।
সাদাকালো রঙের শরীরের শান্ত স্বভাবের পশু এটি। উড়ালসড়কের ওজন ৩৫ মণ। লম্বায় ৯ ফুট। শরীরে তেল চকচকে পশম। খিদে পেলে চিবিয়ে খায় ভুসি, খৈল, কলা, ঘাস-পানি ইত্যাদি প্রাকৃতিক খাবার।
তবে কুরবানির হাটের পশুর নাম উড়ালসড়ক কেন— এই নিয়ে বহিরাগতদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে— কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনের কামালপুরের সন্তান সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার প্রচেষ্টায় মিঠামইন উপজেলা থেকে করিমগঞ্জ উপজেলার খয়রত গ্রাম পর্যন্ত একটি উড়াল সড়ক নির্মাণের হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার।
আর এই উড়ালসড়কটি খামারের পাশ ঘেঁষেই নামবে। এই কারণে খামারের মালিক আদর করে তার বড় গরুটির নাম রেখেছেন স্বপ্নের ‘উড়ালসড়ক’। কুরবানির হাটে বিক্রি করতে খামার মালিক এ পশুটিকে প্রাকৃতিক খাবার খাইয়ে মোটাতাজা করেছেন।
বিশাল আকৃতির এই গরুর বয়স চার বছর। গরুটি হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের বলে জানিয়েছেন খামারি ইকবাল। ছয় দাঁতের এই গরু দেখতেও খুব সুন্দর। দৃষ্টি কাড়ার মতোই।
প্রতিদিন ২০ থেকে ২২ কেজি খাবার খায় ওই পশুটি। খাবারের মধ্যে আছে কাঁচা ঘাস, শুকনো খড়, গমের ভুসি, ধানের কুড়া, ছোলা, মিষ্টকুমড়া, খৈল ইত্যাদি। সে হিসাবে প্রতিদিন গরুটির পেছনে খরচ হচ্ছে ১ হাজার ৩০০ টাকা।
খামারি ইকবাল বলেছেন, এই খামারের এক গাভী থেকেই উড়ালসড়কের জন্ম হয়েছে। পরে দেশীয় পদ্ধতিতে মোটাতাজাকরণ প্রক্রিয়া শুরু করেন তিনি। প্রয়োজনমতো খাবার দিয়ে গভীর যত্নসহকারে পরিচর্যা করছেন তিনি। এমন খাবারের ফলেই পশুটির গঠন বিশালাকৃতির হয়েছে।
তিনি জানা, গত বছর এর ওজন ছিল ১ হাজার ২০০ কেজি। তখন দাম উঠেছিল সাড়ে সাত লাখ টাকা। এই বছর এর ওজন হয়েছে ১ হাজার ৪০০ কেজির ওপরে। প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকদের সহযোগিতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে ফিতার মাপে ওজন নিশ্চিত হওয়া গেছে।
এই বিষয়ে করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাছান জানিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বড় গরুর মধ্যে এটি একটি। এই গরু দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত লোক। দূর থেকে আসছেন ক্রেতারাও। মালিক দাম হাঁকছেন ১৫ লাখ টাকা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র পণ্ডিত জানান, ‘উড়ালসড়ক’-এর মালিক একজন সফল উদ্যোক্তা। ‘উষা ডেইরি ফার্ম অ্যান্ড অ্যাগ্রো’ নামে তার খামার রয়েছে। এই খামারেই গরুটিকে পেলে-পুষে বড় করা হয়েছে। নিয়মিত দেখভাল করেছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।
শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













