ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

শনিবার ৬ ঘণ্টা বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

২০২৪ মে ২৪ ১৮:১৭:২৭
শনিবার ৬ ঘণ্টা বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার (২৫ মে) রাজধানীর বঙ্গবাজার বিপণিবিতানের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সকাল ৬টা হতে বেলা ১২টায় পর্যন্ত টানা ৬ ঘণ্টা নিম্নলিখিত এলাকাগুলোয় রাস্তা বন্ধ ও রোড ডাইভারশন দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।

ডাইভারশন পয়েন্টগুলো হলো-

১. হাইকোর্ট ক্রসিং

২. গোলাপশাহ মাজার ক্রসিং

৩. সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং

৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে

৫. ফুলবাড়িয়া ক্রসিং

৬. চানখারপুল ক্রসিং

৭. নিমতলী ক্রসিং

এমতাবস্থায় উল্লিখিত এলাকায় বিকল্প সড়ক ব্যবহার করতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শেয়ারনিউজ, ২৪ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে