৬৫০ কর্মকর্তার আমলনামা এসএসবির টেবিলে
নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির পর জনপ্রশাসনে আবারও দুই স্তরে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। এ ধাপে উপসচিব থেকে যুগ্ম সচিব এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতির সুপারিশ করতে আগামী মাসে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভা শুরু হবে।
সূত্রমতে, যুগ্ম সচিব পদে বিসিএস ২৪তম ব্যাচ এবং উপসচিব পদে ৩০তম ব্যাচের কর্মকর্তাদের নিয়মিত ব্যাচ হিসেবে গণ্য করতে যাচ্ছে পদোন্নতির জন্য সুপারিশকারী কর্তৃপক্ষ এসএসবি। এই দুই স্তরে পদোন্নতির তালিকা তৈরি করতে প্রশাসনের কমবেশি ৬০০ কর্মকর্তার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করবেন এসএসবির সদস্যরা।
এছাড়া আগের বঞ্চিত অর্ধশত কর্মকর্তার তথ্য-উপাত্তও যাচাই করা হবে। ফলে এ মুহূর্তে এসএসবির টেবিলে আছে অন্তত ৬৫০ কর্মকর্তার নথি বা আমলনামা।
পদোন্নতির বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মো. নাজমুছ সাদাত সেলিম সোমবার গণমাধ্যমকে বলেন, পদোন্নতি প্রশাসনের নিয়মিত কাজ। যুগ্ম সচিব ও উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। এসএসবি পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করতে শিগগির বৈঠক শুরু করবে। তবে সময় লাগবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রশাসনে একধরনের স্বস্তি ফিরে আসে। যোগ্যতা অর্জনকারী কর্মকর্তারা পদোন্নতির জন্য ধরনা দিতে থাকেন সংশ্লিষ্ট বড় কর্তাদের দপ্তরে। সরকার গঠনের এক সপ্তাহের মাথায় ১৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব হিসেবে পদোন্নতি দিতে প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডার কর্মকর্তার তথ্য চেয়ে চিঠি দেয়।
২২ এপ্রিল প্রশাসনের ১৩০ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। এবার যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের শৃঙ্খলাসহ ছাত্রজীবন থেকে শুরু করে চাকরিজীবনের যাবতীয় তথ্য-উপাত্ত এবং পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের রাজনৈতিক পরিচয় সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে।
যুগ্ম সচিব: ইকোনমিক ক্যাডারের নতুন ৫৪টি পদসহ যুগ্ম সচিবের অনুমোদিত পদ কমবেশি ৫০০। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জিইএমএস তথ্য অনুযায়ী, এসব পদে কর্মরত আছেন ৭৭৯ জন। পদ খালি না থাকলেও সরকারকে পদোন্নতি দিতে হচ্ছে। এবার নিয়মিত ব্যাচ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে বিসিএস ২৪তম ব্যাচকে।
২০০৫ সালের ২ জুলাই এই ব্যাচ চাকরিতে যোগ দেয়। শুরুতে এই ব্যাচের প্রশাসন ক্যাডারে ৩৩৬ জন কর্মকর্তা যোগ দিলেও চাকরির ২০ বছর পর যুগ্ম সচিব হয়েছেন ৩০৮ জন। তাঁদের মধ্যে ১০ জন এখনো পদোন্নতির যোগ্যতা অর্জন করতে পারেননি। ফলে বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ১৯ কর্মকর্তাসহ এ ব্যাচের পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন ৩১৭ জন।
যুগ্ম সচিব হতে উপসচিব পদে অন্তত ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু এই ব্যাচের কর্মকর্তারা উপসচিব পদে কাজ করছেন ৬ বছরের বেশি।
ফলে তাঁদের পদোন্নতির জন্য সরকারের আর্থিক সংশ্লেষের প্রয়োজন হবে না। কারণ, ইতিমধ্যে ওই কর্মকর্তারা যুগ্ম সচিবের স্কেলে বেতন-ভাতা পাচ্ছেন।
বিসিএস ২৪তম ব্যাচ প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘আমাদের ব্যাচের কর্মকর্তারা ৬ বছর ৩ মাস ধরে উপসচিব পদে কাজ করছেন। তাঁদের অধিকাংশই বর্তমানে যুগ্ম সচিব স্যারদের সমান বেতন-ভাতা পাচ্ছেন।
ফলে আমাদের পদোন্নতি হলে সরকারের কোনো আর্থিক খরচ হবে না। এ বছর প্রায় ১০০ যুগ্ম সচিব স্বাভাবিক অবসরে যাবেন। ফলে অনেক পদ খালি হবে। তাই আমরা চাই, যোগ্য, মেধাবী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মকর্তাদের এবার পদোন্নতি হবে।’
উপসচিব: প্রশাসনে ৪৩০টি সুপারনিউমারারি পদসহ উপসচিবের অনুমোদিত পদ ১ হাজার ৪২৮। কর্মরত আছেন ১ হাজার ৭০৩ জন। অর্থাৎ পদের চেয়ে ২৭৫ জন বেশি আছেন।
এ পদে বিসিএস ৩০তম ব্যাচের ২৭৭ জন কর্মকর্তার মধ্যে ২৭১ জন পদোন্নতিযোগ্য। এ ছাড়া বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২০ জন অন্তর্ভুক্ত হয়েছেন এই ব্যাচে। ফলে এই পদে পদোন্নতিযোগ্য মোট ২৯১ জন।
পদোন্নতি বিধিমালা অনুযায়ী, উপসচিব হিসেবে পদোন্নতির ক্ষেত্রে অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তাকে বিবেচনায় নিতে হবে।
৩০তম ব্যাচের এক কর্মকর্তা জানান, আগামী ৩ জুন তাঁদের চাকরির এক যুগ পূরণ হবে। তাই তাঁরা চান এই ব্যাচের যোগ্য কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি।
শেয়ারনিউজ, ২২ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













