ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

২০২৪ মে ১৮ ১০:৫৬:৩২
যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি আজ শনিবার (১৮ মে) রাজধানীর কিছু এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে

শুক্রবার (১৭ মে) তিতাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার (১৮ মে) সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকার উত্তরা, উত্তরখান, দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-১ এর অ্যালাইনমেন্টে গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তরের জন্য এই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস।

গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে