ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

ভিসা নিয়ে সুখবর পেল হজযাত্রীরা

২০২৪ মে ১৩ ১১:৫৩:৩৯
ভিসা নিয়ে সুখবর পেল হজযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : হজযাত্রীদের ভিসা ইস্যুর মেয়াদ শনিবার (১১ মে) শেষ হলেও ভিসা পায়নি ১১ হাজারের বেশি যাত্রী। তবে হজ এজেন্সিদের সংগঠন হাব জানিয়েছে, সৌদি আরব সময় না বাড়ালেও ই-ভিসা পদ্ধতি চালু রয়েছে।

রোববার (১২ মে) ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধন করা সবাই সৌদি আরব যেতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

হজ চুক্তি অনুযায়ী, ২৯ এপ্রিলের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করতে বলেছিল সৌদি আরব। কিন্তু বাড়ি ভাড়াসহ আনুষঙ্গিক কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হয় আরও দুই দফা।

সবশেষ শনিবার ভিসা ইস্যুর সময় শেষ হলেও ১১ হাজারের বেশি হজযাত্রী ভিসা পায়নি।

হজ অফিস পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভিসা ইস্যুর মেয়াদ শনিবার শেষ হলেও এরই মধ্যে সময় বাড়ানোর আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। আশা করা যাচ্ছে, নিবন্ধন করা সবাই হজে যেতে পারবেন।

এখনও ভিসা না পাওয়াদের মধ্যে বেশিরভাগই বেসরকারি হজযাত্রী। হাবের সভাপতি শাহাদত হোসাইন তসলিম বলছেন, সৌদি আরব সময় না বাড়ালেও ই-ভিসা পদ্ধতি চালু রয়েছে। তাই চাইলেই ভিসা করতে পারছে এজেন্সিগুলো।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে