অনিশ্চয়তা কাটলো ২৮ হাজার হজযাত্রীর
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের রিফাদ তাওয়াফা কোম্পানির অধীনে মুজদালিফায় উন্মুক্ত মাঠে সেবা দেয়া ২৮ হাজার ৩৩ জন হজযাত্রীর অবস্থানের অনিশ্চয়তা কাটলো।
সৌদি সরকারের নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে হজের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ মুজদালিফায় তাদের অবস্থানের বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়েছিল।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং রিফাদ তাওয়াফা কোম্পানির সঙ্গে আলোচনার পর সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের হজ অফিস বিষয়টির সুরাহা করেছে।
এর আগে গত ৪ মে বাংলাদেশ হজ অফিসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়ে ২৮ হাজার ৩৩ জন হজযাত্রীর মুজদালিফায় উন্মুক্ত মাঠে অবস্থানের অনিশ্চয়তা দূর হওয়ার কথা জানানো হয়।
পরে ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোকে চিঠি দিয়ে এই বিষয়ে জানানো হয়েছে। এরপর জেদ্দা বাংলাদেশের হজ অফিস বিষয়টি সুরাহার করার জন্য দেন-দরবার শুরু করে।
এজেন্সিগুলোর কাছে পাঠানো চিঠিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, মিনা-আরাফাহ-মুজদালিফায় সেবা প্রদানকারী তাওয়াফা কোম্পানি রিফাদের অধীন ২৮ হাজার ৩৩ জন হাজির মিনা ও আরাফাতের তাঁবুতে অবস্থান এবং মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রী যাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেদ্দার বাংলাদেশ হজ অফিস জানিয়েছে, এবার হজ ব্যবস্থাপনায় সৌদি আরব পর্বের কার্যক্রমের মধ্যে অনেকগুলো কার্যক্রমে নতুন পদ্ধতির অবতারণা ঘটানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে খরচের অর্থ প্রেরণ ব্যবস্থাপনা এবং মিনা তাঁবু নির্ধারণ ব্যবস্থাপনা উল্লেখযোগ্য। বি
গত বছরগুলোতে মিনা ও আরাফাতের তাঁবু তাওয়াফা কোম্পানিগুলো হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে বুঝে নিয়ে হাজি সংখ্যার অনুপাতে বিভিন্ন দেশের মিশন বরাবরে বা এজেন্সি বরাবরে বরাদ্দ প্রদান করতো। সেই মোতাবেক অন্যান্য সেবা প্রদান করতো। কিন্তু এ বছর হজ মিশনসমূহ বা এজেন্সিসমূহ সরাসরি/মিশনের মাধ্যমে হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে তাঁবু গ্রহণ করে তাওয়াফা কোম্পানিকে বুঝিয়ে দেবে। তাওয়াফা কোম্পানি তাঁবুতে বিভিন্ন সেবা নিশ্চিত করবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক তাওয়াফা কোম্পানি নির্বাচন প্রক্রিয়া উন্মুক্ত থাকায় এ বছর এজেন্সিগুলো বিভিন্ন সংখ্যায় বিভক্ত হয়ে ছয়টি তাওয়াফা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তিবদ্ধ কোম্পানির মধ্যে হাজি সংখ্যা অনুযায়ী রিফাদ তাওয়াফা কোম্পানি দ্বিতীয়। কোম্পানিটির অধীনে প্রায় ২৮ হাজারের বেশি বাংলাদেশি বেসরকারি মাধ্যমের হাজি চুক্তিবদ্ধ রয়েছে।
রিফাদের আওতাধীন হাজিদের জন্য মিনার তাঁবু গ্রহণের সময় জানা যায় যে, তাওয়াফা কোম্পানি রিফাদ বাংলাদেশি হাজিদের জন্য মাশায়ের এলাকায় তারাদ্দুদিয়া (সার্কুলার সার্ভিস) নামক পরিবহন ব্যবস্থা ব্যবহার করবে।
হজ অফিস জানায়, এরূপ নতুন পরিবহন পদ্ধতি এবং সংশ্লিষ্ট বিশেষ এলাকার তাঁবু গ্রহণের ক্ষেত্রে সকলেই একমত কি না তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানানো হলে উপস্থিত সবাই একমত হয়ে জানান, রিফাদের অধীন সব এজেন্সি তাদের হাজিদের জন্য তারাদ্দুদিয়া পরিবহন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট মিনা তাঁবু গ্রহণে আগ্রহী।
তাদের সবার মতামতের ভিত্তিতে তাৎক্ষণিক তাঁবু রিকোয়েস্ট পাঠানো হয়। কিন্তু তাঁবুর রিকুয়েস্ট অনুমোদন না করে হজ ও ওমরাহ মন্ত্রণালয় সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানায়।
তারা আরো জানায়, সাক্ষাতে জানানো হয়, রিফাদ কোম্পানির কোনো তারাদ্দুদিয়া পরিবহন সংশ্লিষ্ট মিনা তাঁবু নেই। তারাদ্দুদিয়া সংশ্লিষ্ট তাঁবু বরাদ্দের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলে তারা পরিষ্কার জানিয়ে দেয়- রিফাদের কোনো তারাদ্দুদিয়া তাঁবু নেই।
তবে শর্তসমেত প্রায় অর্ধেক সংখ্যক হাজির জন্য তারাদ্দুদিয়া সংশ্লিষ্ট তাঁবু গ্রহণ করা যাবে মর্মে জানান। শর্ত হিসেবে সংশ্লিষ্ট তাঁবুতে অবস্থান করা হলে সেসব হাজিরা মুজদালিফার খোলা আকাশের নিচে রাত্রিযাপন করতে পারবে না। আরাফাতের ময়দান হতে সরাসরি মিনার এই তাঁবুতে এসে রাত্রিযাপন করতে হবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং রিফাদ কোম্পানির সাথে বিভিন্ন সময়ে একাধিকার সভা করে সব দুরাশাকে দূর করে রিফাদের অধীন ২৮ হাজার ৩৩ জন হাজির তারাদ্দুদিয়া পরিবহন সিস্টেমের বাহিরে বাস ও ট্রেন যোগাযোগের সুবিধা সম্পন্ন মিনা তাঁবু, আরাফাতের তাঁবু এবং মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে তাঁবু গ্রহণ সম্পন্ন করা হয়েছে বলে জানায় জেদ্দা হজ অফিস।
আগামী ১৬ জুন পবিত্র চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সনের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।
শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













