পুলিশ-সাংবাদিকের স্টিকারযুক্ত গাড়ি দেখলেই যাচাই-বাছাই
নিজস্ব প্রতিবেদক : মন্ত্রণালয়ের সরকারী লোগো ব্যবহার করে তিন বছর ধরে গাড়ি চালান জুবায়ের আহমেদ। কিন্তু জুবায়ের আহমেদ ওই মন্ত্রণালয়ের কেউ না। করেন ব্যবসা।
জানা গেছে, একটি সেমিনারে গিয়ে মন্ত্রণালয়ের লোগোটি সংগ্রহ করেছিলেন তিনি। সেই থেকে ব্যক্তিগত গাড়িতে ব্যবহার করতে থাকেন। তিন বছর পর বৃহস্পতিবার (০২ মে) গুলশান-১ পুলিশ প্লাজার সামনে ট্রাফিক পুলিশের একটি চেকপোস্টে ধরা পড়েন। গাড়ির কাগজপত্র ঠিক না থাকাসহ মোট সাত হাজার টাকার মামলা হয় জুবায়েরের বিরুদ্ধে।
ব্যক্তিগত গাড়িতে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে রাজধানীসহ সারা দেশে ঘুরে বেড়াচ্ছে নানা অপরাধীরা। পুলিশের চোখ ফাঁকি দিতেই তাঁদের গাড়িতে স্টিকার ও লোগো ব্যবহার করা হয়। এই সুবিধার জন্য অপরাধীরা নানাভাবে মন্ত্রণালয়ে স্টিকার ব্যবহার করতে বেশ আগ্রহী।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, অপরাধীদের নিয়ে চলা এসব গাড়িগুলোর অধিকাংশতেই ব্যবহার হচ্ছে ভুয়া স্টিকার। তার মধ্যে পুলিশে স্টিকারই বেশি। যদিও অপরাধীদের সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। তাই রাস্তায় পুলিশের স্টিকারযুক্ত কোনো গাড়ি দেখলে ডিউটিরত থানা ও ট্রাফিক পুলিশকে যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি।
পুলিশ কমিশনারের নির্দেশনার দুই দিন পর বৃহস্পতিবার রাজধানীজুড়ে গাড়ির স্টিকারে বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। ভুয়া স্টিকার-লোগো ব্যবহার যানবাহনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা।
মাঠপর্যায়ের সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা বলছেন, বিভিন্ন ধরনের গাড়িতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, বিভিন্ন বাহিনী, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও বিভিন্ন পেশার স্টিকার বিধি-বহির্ভূতভাবে ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গ করছিল যানবাহনের কিছু চালক। এই অপরাধের রাশ টানতে তাঁদের এই অভিযান।
সরেজমিন দেখা যায়, রাজধানীর প্রবেশমুখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ট্রাফিক ওয়ারী বিভাগের আওতাধীন ঢাকার অন্যতম এন্ট্রি পয়েন্ট ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছেন ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-কমিশনার আশরাফ ইমাম।
এখানে ট্রাফিক ওয়ারী বিভাগের সদস্যদের তিনটি দলে ভাগ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। দুপুর ১.৩০টা পর্যন্ত প্রায় ৫০টি গাড়ির স্টিকারের বৈধতা পরীক্ষা করা হয়েছে। ২৫টি গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল কারণ সেগুলি সামগ্রিকভাবে সঠিক বলে বিবেচিত হয়েছিল৷ বাকি ২৫টি গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থায় নেওয়া ২৫টি গাড়ির মধ্যে দুটি জব্দ করা হয়েছে এবং ২৩টি সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
একই অভিযান চলছে মগবাজার ও হাতিরঝিল এলাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক হাতিরঝিল এলাকার এক পুলিশ সদস্য বলেন, গাড়িতে বেশির ভাগই পুলিশ, সাংবাদিক ও মন্ত্রণালয়ের নাম ব্যবহার করা হয়। কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হলে কেউ সঠিক উত্তর দিতে পারছে না। এমনকি তারা এই গাড়িগুলির সাথে সংযুক্ত স্টিকার বা লোগোর সংস্থায় কাজও করে না। বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজনের নামে এতদিন ধরে প্রভাব খাটিয়ে গাড়ি চালাচ্ছেন তারা। প্রমাণ পাওয়া সকলের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মুনিবুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, অপহরণকারী অপরাধীদের ধরতে এই অভিযান অব্যাহত থাকবে।
শেয়ারনিউজ, ০৩ মে ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













