লিগ্যাল চ্যানেলে রেমিটেন্স পাঠাতে যুক্তরাষ্ট্রে ‘সোনালী মোবাইল অ্যাপ’চালু
প্রবাসডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুধী সমাবেশে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আফজাল করিম জানালেন, সাম্প্রতিক সময়ে ডলারের সাথে টাকার মানের যে অস্থিরতা চলছিল, অনেকে ধারণা করেছিলেন যে, অচিরেই হয়তো প্রতি ডলারের বিপরীতে ২০০ টাকা পর্যন্ত উঠে যাবে। কিন্তু আমরা তেমনটি ঘটতে দেইনি। সুচিন্তিত পদক্ষেপ গ্রহণের কারণে অস্থিরতা দমিয়ে রাখতে সক্ষম হয়েছি।
সোনালী ব্যাংকের এমডি করেন, বাফেদা ও এবিবি যৌথভাবে বসে ডলারের সাথে টাকার মূল্যমাণ নির্দ্ধারণ করেই তা অবহিত করেছি কেন্দ্রীয় ব্যাংককে। তারাই সেটি পর্যালোচনার পর একটি নির্দেশনা জারি করেছেন এবং সেই অস্থিরতার অনেকটাই প্রশমিত হয়েছে। এরপরেও কোন কোন ব্যাংক বা রেমিটেন্স হাউজ যদি সেই রেটের বেশি দিয়ে থাকে তাহলে তাদেরকে জবাবদিহিতা করতে হয়।
তবে যেহেতু আমরা কোন জরিমানা/শাস্তি প্রদানের ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ নই, সেজন্যে সরাসরি কিছু করা যাচ্ছে না। আমরা শুধু বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আসছি। এরফলে ১২২ টাকা থেকে ১১৬ টাকায় কমে এসেছে ডলারের বিপরীতে টাকার মান।
১৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় জ্যামাইকায় খলিল বিরিয়ানি হাউজের মিলনায়তনে এই সমাবেশে ঘরে অথবা গাড়িতে কিংবা কর্মস্থলে বসে বাংলাদেশে নিজ একাউন্ট অথবা স্বজনকে বিনা ফিতে মুহূর্তের মধ্যে টাকা প্রেরণে সহায়ক অ্যাপ ‘এসইসিআই’ অথবা ‘সোনালী মোবাইল অ্যাপ’ কর্মসূচি আমেরিকাতেও চালু উপলক্ষে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি একথা বলেন।
সোনালী ব্যাংকের এমডি আরো বলেন, বাংলাদেশ হচ্ছে আমদানি নির্ভর। প্রতি বছর ৫৫ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। তবে এরমধ্যে ৬০% এর সমপরিমাণের কাঁচামাল আমদানি করতে হয়।
অর্থাৎ নেট রফতানি দাঁড়ায় ২২ বিলিয়ন ডলারের মত। সে ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা আহরণের ক্ষেত্রে রেমিটেন্সের ভূমিকা অপরিসীম। এসব কারণে, রফতানি ও রেমিটেন্স প্রবাহ বাংলাদেশকে সমৃদ্ধির পথে অদম্য গতিতে ধাবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
সোনালী মোবাইল অ্যাপে টাকা পাঠালে তা হান্ড্রেড পার্সেন্ট লিগ্যাল চ্যানেলে সম্ভব হচ্ছে এবং বাংলাদেশের জাতীয় উন্নয়নে আপনিও একজন গর্বিত অংশিদারে পরিণত হতে পারছেন বলে উল্লেখ করেন আফজাল করিম। তিনি বলেন, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ব্যবহার করতে হচ্ছে এই অ্যাপে টাকা পাঠাতে। এই অ্যাপ মোবাইল অথবা কম্প্যুটারে ডাউনলোড করতে সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তারা সহায়তা দিয়ে থাকেন।
আফজাল করিম বলেন, নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগান, ফ্লোরিডাসহ ৬টি স্টেট থেকে এই অ্যাপের সুবিধা পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত: উল্লেখ্য, সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে রেমিটেন্সে বাংলাদেশ সরকারের দেয়া আড়াই পার্সেন্ট প্রণোদনার অতিরিক্ত হিসেবে আরো সাড়ে ৩ পার্সেন্ট দিচ্ছে সোনালী ব্যাংক।
তবুও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য রেমিটেন্স হাউজে ডলারের বিপরীতে টাকার মূল্যমাণের সমপর্যায়ে উপনীত হতে না পারায় গত কয়েক মাস থেকেই সোনালী এক্সচেঞ্জ নাজুক অবস্থায় নিপতিত হয়েছে বলে অনেকে উল্লেখ করেন। ঐসব সংস্থাগুলোও লিগ্যাল চ্যানেলেই রেমিটেন্স করছে। তাদেরকে নিয়ন্ত্রণের ক্ষমতা কী বাংলাদেশ ব্যাংক তথা সরকারের নেই-এমন প্রশ্নও করা হয় সমাবেশ থেকে।
সোনালী ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ‘সোনালী এক্সচেঞ্জ’র সিইও দেবেশ্রী মিত্রের সভাপতিত্বে এবং সংস্থাটির কর্পোরেট ম্যানেজার শাহাদৎ হোসেনের সঞ্চালনায় নিউইয়র্কস্থ কন্সাল জেনারেল মো. নাজমুল হুদাও এ সময় বক্তব্য রাখেন। নাজমুল হুদা বলেন, এনআইডি কার্ড যাতে প্রবাসীরা করতে পারেন সে ধরনের একটি উদ্যোগ সক্রিয় রয়েছে। শীঘ্রই নিউইয়র্ক কন্স্যুলেট থেকে যাতে এনআইডি ইস্যু করা যায়, সে চেষ্টায় রয়েছি।
এই সময় কন্সাল জেনারেল আরো জানালেন যে, কন্স্যুলেট অফিস আরো বৃহৎ পরিসরে স্থানান্তরিত হচ্ছে। ফলে সেবা গ্রহিতাদের অনেক সমস্যাও কমে যাবে বলে আশা করছি। নতুন স্থানের পাশেই সোনালী এক্সচেঞ্জের কর্পোরেট অফিসও চালু হবে। কন্স্যুলার সার্ভিস নিতে আসা প্রবাসীরা রেমিটেন্সের সুবিধাও নিতে পারবেন সেখান থেকে। উল্লেখ্য, ১৯৯৫ সালে চালুর পর থেকেই ম্যানহাটানে সোনালী এক্সচেঞ্জের কর্পোরেট অফিস রয়েছে। সেটি চলে আসছে কুইন্সে এস্টোরিয়ায়।
অর্থ সাশ্রয়ের জন্যে এই পদক্ষেপের বিকল্প ছিল না বলে জানান কর্মকর্তারা। কারণ, এখন রেমিটেন্সে কোন ফি নিচ্ছে না সোনালী এক্সচেঞ্জ। অর্থাৎ আয় বলতে কিছুই নেই। সোনালী ব্যাংকের ভর্তুকিতে চলছে প্রতিষ্ঠানটি।
প্রবাসীদের জন্যে বাংলাদেশে সোনালী ব্যাংকের আরো কিছু বিশেষ সুবিধার আলোকে বক্তব্য দেন ওয়েজআর্নার কর্পোরেট শাখার ডিজিএম মো. জহুরুল ইসলাম।
শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













