লেনদেনের গতি বাড়ছে শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে গত বছর সূচক প্রায় স্থবির ছিল। চলতি বছর ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারবাজারে গতি ফিরতে শুরু করেছে। ফেব্রুয়ারিতে এর আগের মাসের তুলনায় সূচকের পাশাপাশি দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ৭৭ শতাংশ। ইবিএল সিকিউরিটিজের মাসিক শেয়ারবাজার পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।
গত এক বছরের বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড়ে ১১ কোটি ৫০ লাখ ডলারের লেনদেন হয়েছে। আর আগের মাস জানুয়ারিতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫০ লাখ ডলারের। সে হিসাবে এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫ কোটি ডলার বা ৭৬.৯২ শতাংশ।
তথ্যানুসারে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ডিএসইতে দৈনিক গড়ে ৪ কোটি ৩০ লাখ ডলারের লেনদেন হয়েছে। এর পরের মাসে লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৫০ লাখ ডলারে। গত এপ্রিলে এটি বেড়ে দাঁড়ায় ৫ কোটি ৪০ লাখ ডলারে। গত বছরের মে মাসে দৈনিক গড় লেনদেন ছিল ৮ কোটি ২০ লাখ ডলার। জুন মাসে এটি কিছুটা কমে ৭ কোটি ৬০ লাখ ডলার হয়।
এরপর জুলাই মাসে দৈনিক গড়ে ৭ কোটি ২০ লাখ ডলারের লেনদেন হয়েছে। গত বছরের আগস্টে এটি কমে দাঁড়ায় ৪ কোটি ডলারে। সেপ্টেম্বরে এটি বেড়ে ৫ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়ায়। অক্টোবরে দৈনিক গড় লেনদেন ৪ কোটি ২০ লাখ ডলারে নেমে আসে।
গত নভেম্বরে এটি কিছুটা কমে ৩ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়িয়েছিল। ডিসেম্বরে ৪ কোটি ৯০ লাখ ডলারের লেনদেন হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ২১৭ পয়েন্ট। এ বছরের ফেব্রুয়ারিতে সূচকটির অবস্থান দাঁড়ায় ৬ হাজার ২৫৫ পয়েন্টে। গত জানুয়ারিতে যা ছিল ৬ হাজার ১৫৩ পয়েন্টে।
এদিকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ডিএসইতে সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে। পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ০.৩১ শতাংশ কমে ৬ হাজার ২৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ২৭৪ পয়েন্টে।
নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ০.৬০ শতাংশ কমে ২ হাজার ১২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৪০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ০.০৫ শতাংশ কমে ১ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৩৬১ পয়েন্টে।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ২৩২টির আর অপরিবর্তিত ছিল ৩১টির। এছাড়া লেনদেন হয়নি ১১টির।
ডিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ৩ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৪.১০ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ৮৭৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৮৪২ কোটি ৫৩ টাকা। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি টাকা। এর আগের সপ্তাহে এই মূলধন ছিল ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ০.১৭ শতাংশ।
অন্যদিকে গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ০.৪৩ শতাংশ কমে ১৭ হাজার ৯২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৫ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে ০.৩৬ শতাংশ কমে ১০ হাজার ৭৪৪ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১০ হাজার ৭৮৪ পয়েন্টে।
সিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে ৬৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৩ কোটি ৮৪ লাখ টাকা। এ সময়ে সিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৮৩টির, অপরিবর্তিত রয়েছে ২৮টির।
শেয়ারনিউজ, ০২ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- ফার্স্ট ফাইন্যান্সে গভীর আর্থিক সংকট, টিকে থাকা নির্ভর করছে নিয়ন্ত্রক সহায়তার ওপর
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সরকারি ব্যানার ডিজাইনে নতুন নিয়ম, যা জানা জরুরি
- ০৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সূচকের জোরালো উত্থানে সপ্তাহ শুরু, নতুন রেকর্ডের প্রত্যাশায় শেয়ারবাজার
- ০৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি দূর করল বিএসইসি, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা ও মানোন্নয়ন
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিএসইর অনুসন্ধানের জবাবে উৎপাদন পরিস্থিতি জানাল ফু-ওয়াং ফুডস
- খামেনির শেষ বিদায়ে কারা গেল, কারা গেল না—নতুন তথ্য প্রকাশ
- ভেনেজুয়েলায় থামছেই না কম্পন, ৯৪২ আফটারশক
- খামেনির জানাজার জনসমুদ্র দেখে যা বললেন ট্রাম্প
- ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ফার্স্ট ফাইন্যান্সে গভীর আর্থিক সংকট, টিকে থাকা নির্ভর করছে নিয়ন্ত্রক সহায়তার ওপর
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ০৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার









