ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

অস্ট্রেলিয়ার সিডনিতে একুশে বইমেলা ৩ মার্চ

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ২০:৪৪:৩৫
অস্ট্রেলিয়ার সিডনিতে একুশে বইমেলা ৩ মার্চ

প্রবাস ডেস্ক : দেশীয় আদলে প্রতি বছর অস্ট্রেলিয়ার সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন করা হয়।

আগামী ৩ মার্চ (রোববার) সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনভর চলবে এই বইমেলা। বইমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক।

এই মেলার জন্য মুখিয়ে থাকে এখানকার লেখক-পাঠকরা। মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে গত ২৫ বছর ধরে এই মেলার আয়োজন করা হচ্ছে।

মেলার আগে যথারীতি বইমেলার মঞ্চে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা সাহিত্যিক, কবিদের সদ্য প্রকাশিত (গত মেলা থেকে বর্তমান পর্যন্ত) বইয়ের মোড়ক উন্মোচন।

শেয়ারনিউজ, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে