বাংলাদেশি প্রবাসীর জীবনের মূল্য ৩৫ হাজার টাকা!
প্রবাস ডেস্ক : দুবাইয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন সাইফুল ইসলাম নামের এক বাংলাদেশি প্রবাসী। গত ৩১ জানুয়ারি সাইকেলে করে কাজে যাওয়ার সময় কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
জানা যায়, দুবাইয়ের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। প্রতিষ্ঠানটি নিহত সাইফুলের পরিবারকে মাত্র ১ হাজার ২০০ দিরহাম বা ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে চাচ্ছে।
এদিকে নিহত হওয়ার পর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বিভিন্ন জটিলতায় এখনও এই প্রবাসীর মরদেহ দেশে আসেনি।
নিহতের প্রবাসী চাচাতো ভাই সালাউদ্দিন খালিজ টাইমসকে জানিয়েছেন, তারা ৩৫ হাজার টাকার ক্ষতিপূরণের মাধ্যমে তার মরদেহ বাংলাদেশে পাঠাতে দেবেন না।
তিনি জানান, সাইফুলের মরদেহ মর্গে পড়ে আছে। সে যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করত সেটি সব আনুষ্ঠানিকতা শেষ করে সাইফুলের মরদেহ বাংলাদেশে পাঠাতে চাচ্ছে। কিন্তু তার পাওনা পরিশোধ করছে না।
সে এই প্রতিষ্ঠানের হয়ে এক বছর কাজ করেছে। তার জীবনের মূল্য কি মাত্র ১ হাজার ২০০ দিরহাম? পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পাওনাদি পরিশোধ না করা পর্যন্ত আমরা মরদেহ পাঠাতে দেব না।
বাংলাদেশ থেকে সাইফুলের স্ত্রী জেসমিন জানিয়েছেন, তাদের তিন বছর বয়সি একটি মেয়ে এবং সাত মাস বয়সি একটি ছেলে রয়েছে। এই দুটি শিশুকে নিয়ে তিনি কী করবেন এ নিয়ে এখন চিন্তায় পড়েছেন।
তিনি প্রশ্ন করেছেন, মাত্র ৩৫ হাজার টাকা দিয়ে কীভাবে এ শিশুদের বড় করব?
বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আরিফুর রহমান খালিজ টাইমসকে বলেছেন, তারা এ বিষয়টি তদন্ত করছেন। সাইফুল বৈধভাবে দুবাইয়ে এসেছিলেন। ফলে ক্ষতিপূরণ হিসেবে তার পরিবার ৩ লাখ টাকা পাবে।
এ ছাড়া মরদেহ দেশে ফিরিয়ে আনতে যে ৩৫ হাজার টাকা খরচ হবে সেটিও ওই প্রতিষ্ঠান দেবে।
এদিকে, এখন পর্যন্ত ওই গাড়ির চালককে শনাক্ত করা হয়নি। এর আগেই মরদেহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
সাইফুলের পরিবার ঘাতকের গ্রেপ্তার চায়। ন্যায় বিচার চায়। ঘাতকের থেকেও ক্ষতিপূরণ (ব্লাড মানি) আদায়েরও দাবি জানিয়েছে ভুক্তভোগী সাইফুলের পরিবার।
সাইফুলের ছোট ভাইও গত বছর দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এর এক বছর পর সাইফুল বিদেশে একইভাবে প্রাণ হারালেন।
শেয়ারনিউজ, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা













