নিউজিল্যান্ডে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
ক্রীড়া প্রতিবেদক : টেস্ট এবং ওয়ানডের পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হারের বৃত্ত ভাঙার পরীক্ষা বেশ ভালোভাবেই পার করেছে বাংলাদেশ। কিউইদের ৫ উইকেটে হারিয়েছে লাল-সবুজেরা। বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানের পুঁজি দাঁড় করায় কিউইরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে টিম টাইগার্স।
কিউইদের দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারে ৭ রান তুলে ভালো কিছুরই আভাস দিচ্ছিল টাইগাররাও। এই ওভারে সাউদির বলে ছক্কা হাঁকান রনি তালুকদার। তবে পরের ওভারেই হতাশ করেন এই ওপেনার। অ্যাডাম মিলনের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ৭ বলে ১০ রানে এই ওপেনার থামলে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
রনি ফেরার পর লিটনের সঙ্গী হন শান্ত। মিলনের ওভারে জোড়া চার হাঁকিয়ে ছিলেন শান্ত। প্রথমটি ডাউন দ্য গ্রাউন্ডে আর পরেরটি কোনো প্রকার নিয়ন্ত্রণ ছাড়াই। এতেও বিপদ হতে পারতো বাংলাদেশের। কানায় লেগে বল উঠলেও তাতে নাগাল পাননি উইকেটকিপার টিম সেইফার্ট। তবে জীবন পেয়ে ইনিংস লম্বা করতে পারেনি টাইগার দলপতি। ১৪ বলে ১৯ রানেই থেমেছেন টপ-অর্ডার এই ব্যাটার। এরপর লিটনের সঙ্গী হন সৌম্য। তৃতীয় উইকেটে স্কোরবোর্ডে ২৯ রান তুলে এই জুটি। তবে ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন সৌম্য। বেন সিয়ার্সের বলে বোল্ড হয়ে ২২ রানে ফেরেন সৌম্য।
এরপর লিটনের সঙ্গে ২৯ রানের জুটি গড়ে ফেরেন হৃদয়। এরপর মাঠে নেমে ৬ বলে ১ রান করে বিদায় নেন আফিফও। শেষ পর্যন্ত বাংলাদেশকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন লিটন দাস। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন শেখ মেহেদী। ইনিংসের ১৯তম ওভারের চার-ছক্কা হাঁকিয়ে দলকে মহাকাঙ্খিত জয় এনে দেন এই স্পিনার। অপরপ্রান্তে ৪২ রানে অপরাজিত ছিলেন লিটন।
এর আগে, ফিল্ডিংয়ে নেমে ইনিংসের চতুর্থ বলেই সাফল্য পায় টাইগাররা। টিম সেইফার্টকে বোল্ড করে উইকেটের খাতা খুলেন শেখ মেহেদী। তার অফ স্টাম্পের বাইরে বল জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন কিউই ওপেনার। আর তাতে নাগাল পাননি সেইফার্ট। পরের ওভারে ফিন অ্যালেনকে স্লিপে সৌম্যর ক্যাচ বানিয়েছেন শরিফুল। পরের বলেই গ্ল্যান ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন এই পেসার। এতে স্বপ্নের মতো শুরুটা পায় লাল-সবুজেরা।
এরপর দুই ওভারে শুরুর ধাক্কা সামলে আগ্রাসী ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন ড্যারি মিচেল। তবে মেহেদীকে আক্রমণে ফিরিয়ে তাকে থামান শান্ত। মেহেদীর বলে বোল্ড হয়েছেন মিচেল! এতে ২০ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। তারপর আক্রমণে রিশাদকে পেয়ে তার ওপরে চড়াও হন চ্যাপম্যান। তবে দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন রিশাদ।। এই লেগিকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে এক্সট্রা কাভারে ধরা পড়েন চ্যাপম্যান।
ষষ্ঠ উইকেটে নিউজিল্যান্ডের হাল ধরেন স্যাটনার-নিশাম জুটি। তবে অবিচ্ছিন্ন এই জুটিতে নিজের ভেলকি দেখান শরীফুল। এই পেসারকে কিছুটা টেনে খেলতে গিয়ে কাটা পড়েন স্যান্টনার। মিড-অনে তার ক্যাচ নিয়েছেন সৌম্য। এতে ৪১ রানে ভেঙেছে এই জুটি। এরপর ১৬তম ওভারে রিশাদের ওপর চড়াও হয়েছিলেন নিশাম। এতে দুই ওভারে ১৮ রান তুলে কিউইরা। খাঁদের কিনারা থেকে নিউজিল্যান্ডকে টেনে তোলার চেষ্টা চালান স্যান্টনার-নিশাম জুটি।
ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরেছিলেন নিশাম। তবে পরের বলেই দ্য ফিজ ম্যাজিক। এবার কাভার পয়েন্টের সীমানায় আফিফের হাতে ধরা পড়েন নিশাম। ১১০ রানে সপ্তম উইকেট হারায় স্বাগতিকেরা। ইনিংসের শেষ ওভারে ইশ সোধিকে ফিরিয়ে প্রথম টি-টোয়েন্টি উইকেটের স্বাদ নেন অভিষিক্ত তানজিম সাকিব।
শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





