'জামাল কুদু' গানের কে এই সুন্দরী?
বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ সিনেমার ‘জামাল কুদু’ শিরোনামে একটি গান ব্যপক জনপ্রিয়তা পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত এ সিনেমা মুক্তির পরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলে; সিনেমাটির এ জয়রথ এখনো চলছে।
‘অ্যানিমেল’ সিনেমায় আবরার হক চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। সবকিছু ছাপিয়ে ‘জামাল কুদু’ গানে নেচে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেতা। মদের গ্লাস মাথায় নিয়ে ববি দেওলের নাচের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
গানটির শুরুতে দলীয়ভাবে গানটি গাইতে দেখা যায় কয়েকজন নারী শিল্পীকে। ১০-১২ জন নারীর ঠিক মাঝে থাকা একজন মডেল বিশেষভাবে নজর কেড়েছেন। তার উচ্ছ্বল উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে সাড়া ফেলেছে। তার উপস্থিতি এ গানের আবহ বদলে দিয়েছে বলে দাবি নেটিজেনদের।
কিন্তু অপরিচিত এই মুখটি কে? ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, তার নাম তানাজা দাউদি। তিনি পেশায় মডেল-নৃত্যশিল্পী।
জানা যায়, ১৯৯৭ সালের ২৭ জুন ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন তানাজ দাউদি। তার বাবার নাম মেহদি আলিয়ারি। তিনি পেশায় একজন সাংবাদিক। তিনি ফ্যাশন ডিজাইনিং বিষয়ে ৩ বছর মেয়াদি কোর্স সম্পন্ন করেছেন। বলিউডে নৃত্যশিল্পী হিসেবে কাজ শুরু করার আগে একটি কোম্পানিতে চাকরি করতেন।
‘জামাল কুদু’ গানে মডেল হওয়ার আগে বলিউড সিনেমার বেশ কিছু গানে পারফর্ম করেছেন এই ইরানি মডেল-নৃত্যশিল্পী। এর মধ্যে রয়েছে— ‘পাগলাপান্তি’ সিনেমার ‘তুম পার হাম হ্যায়’, ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ সিনেমার ‘শো মি থুমকা’ প্রভৃতি। তা ছাড়া বরুণ ধাওয়ান, নোরা ফাতেহি, জন আব্রাহাম, সানি লিওনের মতো শিল্পীদের সঙ্গে স্টেজ শো করেছেন তানাজ।
‘জামাল কুদু’ গানে স্বল্প সময়ের জন্য উপস্থিত হন তানাজ। কিন্তু এই গান তার জীবনে দারুণ প্রভাব ফেলেছে। বলা যায়, বদলে দিয়েছে তার জীবন। সোশ্যাল মিডিয়ায় ‘জামাল জামালু গার্ল’ হিসেবে এখন পরিচিত তিনি। এ গান মুক্তির আগে ইনস্টাগ্রামে তানাজের অনুসারী ছিল ১০ হাজার। গানটি মুক্তির পর তার অনুসারী এখন প্রায় ৩ লাখ। এ পরিবর্তন মাত্র দুই সপ্তাহে হয়েছে।
এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইরানের বিখ্যাত কবি বিজন সমাদ্দারের লেখা কবিতাকে গানে রূপান্তর করা হয়। এর সংগীতায়োজন করেছিলেন ইরানের খাতারেহ গ্রুপ। ১৯৫০ সালে প্রথম সমবেতভাবে গানটি কণ্ঠে তুলেন খারাজেমি গার্লস হাই স্কুলের গায়করা। গানটি মুক্তির পর বিয়ের গান হিসেবে দারুণ জনপ্রিয়তা লাভ করে। ‘অ্যানিমেল’ সিনেমার জন্য ইরানের এই গান নতুন করে তৈরি করেছেন ভারতের হর্ষবর্ধন রামেশ্বর।
গানটির অর্থ ব্যাখ্যা করে এ প্রতিবেদনে জানানো হয়েছে, এ গানের মুখ হলো— ‘জামাল জামালেক জামালু জামাল কুদু’। এর বাংলা অর্থ দাঁড়ায়, ‘ওহ, আমার ভালোবাসা, আমার প্রিয়, আমার মিষ্টি ভালোবাসা।’ পরের অন্তরার অর্থ দাঁড়ায়, ‘ওহ, আমার প্রিয়, আমার হৃদয় নিয়ে খেলো না/ আমাকে ছেড়ে নতুন জীবন শুরু করেছো/ আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি।’
শেয়ারনিউজ, ২২ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- নিত্যপণ্য আমদানিতে যুক্ত হবেন কয়েক শ বিনিয়োগকারী, জানালেন বাণিজ্যমন্ত্রী
- ব্যাংক খাতে নজিরবিহীন সংকট: ৩২% ছাড়িয়েছে খেলাপি ঋণ
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ
- আন্তর্জাতিক শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতি, বন্ড ছাড়বে বাংলাদেশ
- একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো বিডি পেইন্টস
- শেয়ারবাজার কারসাজির অভিযোগে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নাম
- একের পর এক বাংলাদেশি পাচ্ছেন ফ্রি ওমরাহর সুযোগ
- যে কারণে ঘুম হচ্ছে না প্রতিমন্ত্রী নুরুল হক নুরের
- জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, ঘরে বসেই যেভাবে করবেন আবেদন
- ওরিয়ন ইনফিউশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আজকের ডলার, পাউন্ড, ইউরোসহ ১১ দেশের মুদ্রার বিনিময় হার
- উত্তেজনার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আসিফের নতুন প্রস্তাব
- সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দাপট দেখাল সাত প্রতিষ্ঠান
- জীবন বিমা কোম্পানির সাড়ে ১৪ কোটির জমি বিক্রিতে বিএসইসির কড়া নজরদারি
- ‘এনআইডি ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে যাচ্ছে’
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি
- বিয়ের সিদ্ধান্ত অতঃপর ভারতে গিয়ে বিপাকে কানাডার নারী
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- দেশবন্ধু পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মা সম্পূর্ণ মালিকানাধীন নতুন সাবসিডিয়ারি গঠনের অনুমোদন
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য
- বসুন্ধরা পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার্মা এইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিমা ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আনলিমা ইয়ার্নের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাভেলো আইস্ক্রিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প













