১৭২ রানেই অলআউট বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক : সিলেট টেস্টে জিতে ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা নিয়ে মাঠে নেমেছিল নাজমুল শান্তরা। টস জিতে ব্যাটিং নেওয়ায় আশার পালে লেগেছিল হাওয়া। কিন্তু নিউজিল্যান্ডের স্পিনে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৬৬.২ ওভারে ১৭২ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।
বুধবার (৬ ডিসেম্বর) ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভার থেকেই বাংলাদেশকে চেপে ধরে কিউইরা।
কয়েকবার রক্ষা পেলেও ২৯ রানে ভাঙে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়ের উদ্বোধনী জুটি। জাকির বিদায় নেওয়ার পরই ভাঙনের শুরু। ইনিংসের ১১তম ওভারে মিচেল স্যান্টনারের বলে মিড-অনের ওপর দিয়ে বড় শট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন জাকির। কেন উইলিয়ামসের তালুবন্দি হওয়ার আগে ২৪ বলে ৮ রান করে ফেরেন এই ওপেনার। এরপর দলীয় ২৯ রানেই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার জয়ও। এজাজের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে ল্যাথামকে সহজ ক্যাচ দিয়ে বসেন ওপেনার জয়। ৪০ বলে ১৪ রান করে ফেরেন এই ওপেনার।
এরপর পুরো দল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুমিনুল হকের দিকে তাকিয়ে ছিল। তবে তারাও ব্যর্থ হয়েছেন। শান্ত ৯ ও মুমিনুল ৫ রান করে আউট হলে দলীয় রান ৫০ হওয়ার আগেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে শুরুর চাপ সামলে অভিজ্ঞ মুশফিকুরকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখান তরুণ দিপু। দেখেশুনে দলীয় ৫০ রান পার করেন এই দুই ব্যাটার। ৩২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে লাঞ্চ বিরতিতে নিয়ে যান তারা।
মধ্যাহ্নবিরতি থেকে ফিরে দলীয় ১০০ পার করে এই জুটি। একপর্যায়ে নিজেদের মধ্যে ৫০ রানের জুটিও গড়ে ফেলেন তারা। কিন্তু ব্যক্তিগত ৩৫ রান করে প্রথম বাংলাদেশি হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। কাইল জেমিসনের বল ডিফেন্ড করার পর হাত দিয়ে ধরে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এরপর মিরাজকে নিয়ে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন দিপু। মন্থর ব্যাটিংয়ে তিনিও স্পিন ঘূর্ণিতে কাঁটা পড়েন। গ্লেন ফিলিপসের ঘূর্ণিতে ব্যক্তিগত ৩১ রানে সাজঘরে ফেরেন তরুণ এই ব্যাটার। তার ফেরার খানিক পর সোহানকেও বিদায় করেন ফিলিপস।
এরপর লড়াইয়ে টিকে থাকা মিরাজকেও দলীয় ১৫০ রানের আগেই ফিরিয়ে দেন স্যান্টনার। ব্যক্তিগত ২০ রানেই প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। শেষ পর্যন্ত ৫৮ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান নিয়ে চা বিরতিতে যায় টাইগাররা। শেষ দিকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তাইজুল ও নাঈম। কিন্তু দলীয় ১৫৪ রানে তাইজুল ফিরলে সেই আশাও ক্ষীণ হয়ে যায়। শেষ ব্যাটার হিসেবে টিম সাউদির বলে আউট হয়েছেন শরিফুল ইসলাম। এতে পেসারদের মান রক্ষা করা সাউদির একমাত্র উইকেটে ১৭২ রানেই থেমেছে লাল-সবুজ শিবির।
কিউইদের হয়ে ফিলিপস ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট শিকার করেছেন। এ ছাড়া এজাজ দুটি এবং সাউদি একটি উইকেট শিকার করেছেন।
শেয়ারনিউজ, ০৬ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস





.jpg&w=50&h=35)







