অবশেষে শেয়ারবাজারে উত্থানের ছোঁয়া
নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহের শুরু থেকে শেয়ারবাজারের অস্থিরতা বিনিয়োগকারীদের অস্থির করে তুলেছে। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪ পয়েন্টের বেশি। এদিন শেয়ারবাজারে যতগুলো কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে দ্বিগুণ কোম্পানির শেয়ারদর কমেছে।
দ্বিতীয় কর্মদিবস সোমবার পতনের ধাক্কা অনেক বড় হয়। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ২০ পয়েন্টের বেশি। পতনের ঝাপটায় এদিন তালিকাভুক্ত ৪১২টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৭টি প্রতিষ্ঠানের দর বাড়ে। বিপরীতে কমে যায় ১৩৪টি প্রতিষ্ঠানের দর। পতনের শীর্ষ কোম্পানিগুলোর বেশিরভাই শেষ বেলায় ক্রেতা সংকটে থাকতে দেখা যায়।
এরপর সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে বাজারে বেশ ইতিবাচক ধারায় থাকে। কিন্তু মধ্যভাগে বাজার ফের নেতিবাচক প্রবণতায় বাঁক নেয়। যার ফলে এদিনও পতনের বৃত্তেই আটকে যায় উভয় বাজার। গতকাল যতগুলো কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে দেড়গুণ বেশি কোম্পানির শেয়ারদর কমেছে। আর সূচক কমেছে সাড়ে ৬ পয়েন্টের বেশি।
বাজার নিয়ে শেয়ারনিউজের গতকালের পর্যালোচনা নিচের লিঙ্কে:
https://www.sharenews24.com/article/75539/index.html
টানা তিন কর্মদিবস সূচক প্রায় ৩২ পয়েন্ট নি:শেষ করে পতনের ঝান্ডা ছড়িয়ে আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার উভয় বাজার উত্থানে টার্ন নিয়েছে। আজ ডিএসই-তে যে পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে, তারচেয়ে সাড়ে ৬ গুণ বেশি কোম্পানির শেয়ারদর বেড়েছে। গত তিন দিনে যে পরিমাণ সূচক কমেছে, আজ একদিনেই তার অর্ধেক ফিরেছে। আজ সূচক ডিএসইতে বেড়েছে প্রায় ১৬ পয়েন্ট। বাজার যেভাবে আজ উত্থানের ধারায় টার্ন নিয়েছে, তাতে বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, বাজার অন্তত আগামী তিন-চার দিন ইতিবাচক প্রবণতার মধ্যেই অগ্রগামী থাকবে।
বুধবারের বাজার বিশ্লেষণ:
আজ শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২১৮.৫৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৬৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫১.২৯ পয়েন্টে এবং দুই হাজার ১০৩.৩৬ পয়েন্টে।
ডিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির বা ৩০.৩৩ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৯টির বা ৬.২৩ শতাংশের এবং ১৫৩টির বা ৫০.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৩০২ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫ কোটি ৭৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ২০ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ১৮.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৪.১১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১১.২২ পয়েন্ট ও সিএসআই ১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ০১৬.৯৪ পয়েন্টে ও একহাজার ১৬৬.২৫ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ৩.৮৭ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ০.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ২৬৪.৭৯ পয়েন্টে ও একহাজার ৩০১.৫০ পয়েন্টে।
আজ সিএসইতে ১৪৮টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২১টির আর অপরিবর্তিত রয়েছে ৭৪টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৭ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
শেয়ারনিউজ, ২৯ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে








