শেয়ারবাজারে কেমিক্যাল কোম্পানির মুনাফা ও ডিভিডেন্ডে পতন
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ছয়টি কেমিক্যাল কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। যেগুলো হলো-একটিভ ফাইন কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যাল, ফার কেমিক্যাল, সালভো কেমিক্যাল, কোহিনুর কেমিক্যাল ও ওয়াটা কেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে কোহিনুর কেমিক্যাল সাবান ও প্রসাধনী সামগ্রী উৎপাদন করে। অন্য কেমিক্যাল কোম্পানিগুলো স্থানীয় উৎপাদনকারীদের রাসায়নিক পণ্য সরবরাহ করে থাকে। এসব কোম্পানি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পেরই কেমিক্যালের চাহিদা যোগান দেয়।
কোম্পানিগুলোর মধ্যে ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য একটিভ ফাইন কেমিক্যাল ব্যতিত বাকি সবগুলো কোম্পানিই নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এবং শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এরমধ্যে কেবল কোহিনুর কেমিক্যাল আগের অর্থবছরের তুলনায় মুনাফায় অগ্রগতি দেখিয়েছে এবং শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের পরিমাণ বাড়িয়েছে। বাকিগুলোর মুনাফায় চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং ডিভিডেন্ডও অনেক কমে গেছে। কোন কোন কোন কোম্পানির ডিভিডেন্ড শুন্যের কোটায় নেমে গেছে।
কোম্পানিগুলোর সূত্রে জানা গেছে, কোহিনুর কেমিক্যালের সাবান ও প্রসাধনসামগ্রীর চাহিদা বাড়াতে কোম্পানিটির উৎপাদন ও বিক্রি বেড়েছে এবং ফলশ্রুতিতে কোম্পানিটির মুনাফাও বেড়েছে।
বিপরীতে বাকি কেমিক্যাল কোম্পানিগুলো ডলারের উচ্চ মূল্য, কাঁচামালের দাম বৃদ্ধি এবং বিদ্যুত ও গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে মুনাফায় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
কোহিনুর কেমিক্যাল লিমিটেড
৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোহিনুর কেমিক্যাল ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৪০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড। আগের বছর কোম্পানিটি ৪০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এরমধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ বোনাস।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৩১পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১০ টাকা ৩৪ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৯ টাকা ৪৬ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ৪৮ টাকা ৭০ পয়সা।
আগামী ১০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
একটিভ ফাইন কেমিক্যাল লিমিটেড
কোম্পানিটি এখনো সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। তবে সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির মুনাফা অর্ধেকে নেমেছে। আলোচ্য সময়ে অর্থাৎ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ১৭ পয়সা। যা আগের বছর ছিল ২২ টাকা ০৭ পয়সা।
গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড
৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য গ্লোবাল হেভি কেমিক্যাল নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৫৭ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৭ টাকা ৮৫ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ৫৩ টাকা ৬৮ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
ফার কেমিক্যাল লিমিটেড
৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ফার কেমিক্যাল নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩৯ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০ টাকা ৯৮ পয়সা। যা আগের বছর ছিল ১২ টাকা ১০ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।
সালভো কেমিক্যাল লিমিটেড
৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য সালভো কেমিক্যাল ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১ টাকা ৯৮ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৯৩ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ১৪ টাকা ৫৮ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
ওয়াটা কেমিক্যাল লিমিটেড
৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ওয়াটা কেমিক্যাল ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৪ টাকা ০৫ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬২ টাকা ৫১ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ৬১ টাকা ১৮ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
শেয়ারনিউজ, ১৭ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






