ই-সিগারেট বাজারে আনতে চায় বিএটি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) সম্প্রতি বাংলাদেশে ভোক্তাদের আধুনিক জীবনধারার কথা উল্লেখ করে নতুন কিছু আন্তর্জাতিক মানের পণ্য আমদানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে।
চিঠিতে কোম্পানিটি নতুন পণ্যের চাহিদা নিরূপণের পাশাপাশি দেশের বাজারে বিক্রি এবং পরে স্থায়ীভাবে এই পণ্যের উৎপাদন, পরিবেশন, বিপণন ও রপ্তানি করার ইচ্ছে প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
তবে দেশে তামাক নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন পণ্যের নাম দিয়ে কোম্পানিটি প্রকৃতপক্ষে দেশে ই-সিগারেট প্রস্তুত করার কৌশল নিয়েছে। তারা এই ধরনের ধোঁয়াশা দূর করার জোর দাবি জানিয়েছেন।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২০১৭ সালের শেষের দিকে বাংলাদেশে আধুনিক পণ্য হিসেবে ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস (ই-সিগারেট, ইলেকট্রিক নিকোটিন ডেলিভারি সিস্টেম), ভ্যাপ বা এই জাতীয় পণ্যের প্রচার শুরু করে। কোম্পানিটি ‘এ বেটার টুমরো’ শ্লোগান নিয়ে যুক্তরাজ্যে ‘ভুজ’ ব্র্যান্ডের ই-সিগারেটের প্রচার করছে বলে তামাক নিয়ন্ত্রণ কর্মীদের অভিযোগ রয়েছে।
‘এ বেটার টুমরো’ যুক্তরাজ্যে ‘ভুজ’ ব্র্যান্ডের জন্য ট্রেডমার্ক নিবন্ধিত। বাংলাদেশেও তামাক কোম্পানিটি এ শ্লোগানের মাধ্যমে সিএসআর কার্যক্রম পরিচালনা করেছে, যার লক্ষ্য ই-সিগারেটের প্রসার ঘটানো এবং তরুণদের ই-সিগারেটে আসক্ত করা।
তামাক নিয়ন্ত্রণ কর্মীদের অভিযোগ, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ সংশোধনের প্রস্তাব দিয়েছে। এরই মধ্যে সংশোধিত খসড়া প্রণয়ন করা হয়েছে। নতুন আইনে ই-সিগারেটের প্রচার, প্রসার, আমদানি, রপ্তানি, পরিবেশন, বিপণন নিষিদ্ধের প্রস্তাব দেয়া হয়েছে।
এরপর থেকে বহুজাতিক তামাক কোম্পানিগুলো বিভিন্ন উপায়ে দেশে এসব ক্ষতিকর পণ্যের প্রচারণার জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করছে। ইতোমধ্যে বিএটি বহুজাতিক ইলেকট্রনিকস কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগের চুক্তি করেছে বলে জানা গেছে।
এতে দেশের তামাকবিরোধী কর্মীরা উদ্বিগ্ন। তাদের অধিকাংশই ধারণা করছেন, ই-সিগারেট উৎপাদন ও প্রসারের লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে, যা দেশের জনস্বাস্থ্যের জন্য চরম সংকটের কারণ হতে পারে।
তামাক নিয়ন্ত্রণ কর্মী ও ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের খসড়া তামাক নিয়ন্ত্রণ আইনে ই-সিগারেট বন্ধের সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, দেশের প্রায় ১৫০ জনের বেশি জনপ্রতিনিধি ই-সিগারেট বন্ধের সুপারিশ করেছেন এবং সরকার তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এমতবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত হবে না ই-সিগারেটের মতো পণ্যের অনুমোদন দেয়া।
তিনি আরও বলেন, ‘বর্তমানে বাজারে প্রচলিত বিভিন্ন সিগারেটের তুলনায় ই-সিগারেট কোনো দিক দিয়েই কম ক্ষতিকর নয়। কিন্তু তামাক কোম্পাগিুলো বিশ্বব্যাপী এর সপক্ষে বিভিন্ন মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।’ টোব্যাকো কন্ট্রোল রিসার্স সেলের সহযোগী অধ্যাপক বজলুল রহমান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আমদানিনীতি ই-সিগারেট নিষিদ্ধের সুপারিশ করেছিল। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয় থাকায় তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেয়। আইন সংশোধন বিলম্বিত করার সুযোগে তামাক কোম্পানিগুলো ই-সিগারেট প্রসারে সুযোগ নিচ্ছে।
গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭-এর তথ্যানুযায়ী বাংলাদেশে ই-সিগারেট ব্যবহারকারীর সংখ্যা ০.০২ শতাংশ। তবে ২০১৭ সালের পর গত পাঁচ বছরে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
জনস্বাস্থ্য আইন বিশেষজ্ঞ সৈয়দ মাহবুবুল আলম বলেন, ‘ই-সিগারেট বাজারজাত করতে তামাক কোম্পানিগুলো নানা কৌশল অবলম্বন করে। ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ ই-সিগারেটের ক্ষতি সম্পর্কে সচেতন থাকায় সিগারেট কোম্পানিগুলো ফিলিপাইনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে সে দেশে ই-সিগারেটের প্রসার বৃদ্ধি করে এবং অল্প সময়ে সেটি দেশের তরুণ প্রজন্মের হাতে পৌঁছে যায়। পরে মামলার পরিপ্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্ট থেকে জানানো হয় এটি বাণিজ্য মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়।’
তিনি বলেন, ‘বাংলাদেশে সুপ্রিক কোর্টের আপিল বিভাগের এক রায়ে দেশে যৌক্তিক সময়ের মধ্যে তামাক ব্যবহার কমিয়ে আনতে নির্দেশনা দেয়া হয়েছে। একই রায়ে দেশে তামাক ও তামাকজাত দ্রব্যের নতুন কোনো কোম্পানি অনুমোদন প্রদান না করা এবং বিদ্যমান তামাক কোম্পানিগুলোকে অন্য কোনো দ্রব্য ?উৎপাদনে সহযোগিতা না করার নির্দেশনা প্রদান করেছে। এমতাবস্থায় নতুন করে ই-সিগারেটের অনুমোদন প্রদান আদালতের নির্দেশনা লঙ্ঘন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক বলেন, ‘ই-সিগারেট যারা উৎপাদন করে তারা অনেকগুলো মিথ সচেতনভাবে মার্কেটে প্রচার করে। তাদের প্রথম মিথই হলো যে, ই-সিগারেট নিরাপদ, যা প্রচলিত সিগারেটের তুলনায় কম ক্ষতিকর। কিন্তু আদতে তা নয়। ই-সিগারেটও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’
ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) নিয়ন্ত্রণ আইন-২০০৫ অনুসারে তামাক কোম্পানির সিএসআর এবং তামাকজাত দ্রব্যের প্রচার নিষিদ্ধ। কিন্তু সিগারেট কোম্পানি গণমাধ্যমসহ বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে শুধু আইনভঙ্গই করছে না, ই-সিগারেট প্রমোশনের চেষ্টা করছে। গবেষণায় দেখা যায়, বাংলাদেশে বিএটি বিভিন্ন নামে ই-সিগারেট প্রসারের লক্ষ্যে কাজ করেছে এবং ঢাকায় প্রায় ৩০টিরও বেশি ই-সিগারেট দোকান পাওয়া গেছে। বাংলাদেশেও তামাক কোম্পানিগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে দেশে ই-সিগারেটের ব্যবসার প্রসার ঘটানোর চেষ্টা করছে বলে তামাক নিয়ন্ত্রণ কর্মীরা মনে করেন এবং তারা এতে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশে এখনও পর্যন্ত ই-সিগারেটের প্রচার ও প্রসার খুব বেশি বৃদ্ধি পায়নি। এমতাবস্থায় এটির লাগাম টেনে না ধরলে পরবর্তীতে আইন করেও একে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মস্ত্রণালয় ই-সিগারেট নিষিদ্ধের প্রস্তাব করেছে। তবে তামাক কোম্পানিগুলো ইতোমধ্যেই ই-সিগারেট কম ক্ষতিকর এবং এটি ধূমপান ছাড়তে সহায়ক হিসেবে তাদের প্রচারণা অব্যাহত রেখেছে এবং অনেকের কাছে সেটি তুলে ধরছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ই-সিগারেটকে ধূমপান ত্যাগের সহায়ক নয় বরং ক্ষতিকর পণ্য হিসেবে উল্লেখ করেছে।
শেয়ারনিউজ, ১৭ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




