শেয়ারবাজারের ৭ কোম্পানিতে আটক আছে ৪ ব্যাংকের ১,৬০০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ৬০০ কোটি টাকা আটকে আছে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংকের। এর মধ্যে ১ হাজার ৩৯২ কোটি টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা হয়েছে এবং বাকি অর্থ কল মানি মার্কেটের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
যে চার ব্যাংকের টাকা আটকে আছে, সেগুলো হলো- সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংক।
আর আর্থিক প্রতিষ্ঠানে টাকা আটকে আছে, সেগুলো হলো- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), এফএএস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দাবি, তাদের এই বিনিয়োগের কারণ আকর্ষণীয় সুদের হার। তবে বিশ্লেষকরা বলছেন, ভুল বিশ্লেষণের ভিত্তিতে আমানত রেখেছে ব্যাংকগুলো অথবা অনৈতিক সুবিধা পাওয়ার জন্য এটি করা হয়েছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি জানি না, কেন ব্যাংকগুলো দুর্বল ব্যাংক বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে তাদের অর্থ রেখেছে। হয়তো রাজনৈতিক চাপ থাকতে পারে।’
তিনি বলেন, ‘ব্যাংকগুলোর উচিত তাদের পরিস্থিতি যথাযথভাবে বিশ্লেষণ করে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অর্থ রাখা।’
বিআইএফসি, এফএএস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, আইএলএফএসএল, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটালের কাছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) হিসেবে ৪০৯ কোটি টাকা রেখেছে অগ্রণী ব্যাংক।
একইসঙ্গে কল মানি মার্কেটের মাধ্যমে এফএএস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং ও প্রিমিয়ার লিজিংকে ৫১ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি।
অগ্রণী ব্যাংক তাদের আর্থিক প্রতিবেদনে জানিয়েছে, তারা এনবিএফআইয়ে রাখা অর্থ ফেরত পেতে চেষ্টা করছে। কিন্তু, প্রতিষ্ঠানগুলো মেয়াদপূর্তির পরও এফডিআরের অর্থ পরিশোধ করতে পারছে না।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন ব্যাংকে রাখা বেশিরভাগ এফডিআর থেকে তারা ঠিকভাবে সুদ পাচ্ছেন। তবে সম্প্রতি কিছু ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিজেদের সমস্যার কারণে তারা টাকা দিতে পারছে না।
তিনি বলেন, একটি বিশেষ পরিস্থিতির কারণে পদ্মা ব্যাংকে বিনিয়োগ করা হয়েছিল এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রায়ত্ত সব ব্যাংককে বিনিয়োগ করতে হয়েছিল।
তবে, ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সাবঅর্ডিনেট বন্ডে বিনিয়োগ থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নিয়মিত সুদ পাচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সাবেক এই গবেষণা পরিচালক বলেন, বর্তমান সংকটে পড়ার আগে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ভালো করছিল। তাদের ব্যবসাও ভালো ছিল।
তিনি বলেন, ‘অনেক মানুষই আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করে সমস্যায় পড়েছেন, কিছু প্রতিষ্ঠান খারাপ করায় এই খারাপ ভাবমূর্তি পুরো সেক্টরকে প্রভাবিত করেছে। ফল, কিছু ভালো ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও সংকটে পড়েছে। ফলে অনেক ব্যাংকের এফডিআর এসব প্রতিষ্ঠানে আটকে গেছে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশের ৩৫টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি রেড জোনে ছিল, ২০২১ সালে যা ছিল ১২টি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে এনবিএফআই খাতের খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১৯ হাজার ৯৫১ কোটি টাকা, যা মোট ঋণের ২৭ দশমিক ৬৫ শতাংশ।
রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের সাবেক এক শীর্ষ কর্মকর্তা বলেন, সরকারি মালিকানাধীন ব্যাংকগুলো সাধারণত কোনো দুর্বল প্রতিষ্ঠানে বিনিয়োগ বা তহবিল রাখতে চায় না। কিন্তু, কখনো কখনো পরিচালকদের প্রভাব বা রাজনৈতিক চাপের কারণে এটা করতে হয়।
তিনি বলেন, অনেক সময় শীর্ষ কর্মকর্তারাও সুবিধার বিনিময়ে দুর্বল প্রতিষ্ঠানে অর্থ রাখার সিদ্ধান্ত নিয়ে থাকেন। সুতরাং, এখানে কঠোর তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। তিনি মন্তব্য করেন, এনবিএফআই সেক্টরের দুর্দশার মূলে আছে বড় ধরনের অনিয়ম।
২০২০ সালে কেন্দ্রীয় ব্যাংকের এক পরিদর্শনে পিপলস লিজিং, আইএলএফএসএল, প্রিমিয়ার লিজিং, উত্তরা ফাইন্যান্স ও ফার্স্ট ফাইন্যান্সসহ এক ডজন এনবিএফআইয়ের ব্যাপক অনিয়ম ও কেলেঙ্কারির তথ্য উঠে আসে।
রূপালী ব্যাংক কয়েকটি এনবিএফআইয়ে এফডিআর খুলে ৫৬৬ কোটি টাকা বিনিয়োগ করেছে। এছাড়া পদ্মা ব্যাংকে ১১০ কোটি টাকা ও আইসিবি ইসলামী ব্যাংকে ১৯ কোটি ৮৯ লাখ টাকার এফডিআর আছে রূপালী ব্যাংকের।
সোনালী ব্যাংক পদ্মা ব্যাংকে ২৪০ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংকে সাড়ে ১৪ কোটি টাকা ও বিভিন্ন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে ১৬৪ কোটি টাকা রেখেছে।
জনতা ব্যাংক ফিক্সড ডিপোজিট হিসেবে পদ্মা ব্যাংকে ১৯০ কোটি টাকা, আইসিবি ইসলামিক ব্যাংকে ১৪ কোটি টাকা ও বিভিন্ন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে ২৫৩ কোটি টাকা বিনিয়োগ করেছে।
শেয়ারনিউজ, ১৬ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা








