অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর আজম!
ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর বাবর আজম, প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন এবং দলের পরিচালক মিকি আর্থারের পক্ষে নেতৃত্ব ধরে রাখা কঠিন হয়ে গেছে। খবর ক্রিকেট পাকিস্তানের।
জানা যায়, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে থেকেই এ বিষয়ে বোর্ডের মধ্যে আলোচনা শুরু হয়। বাবর আজমের অধিনায়কত্ব অব্যাহত রাখার সম্ভাবনা এখন খুবই কম। তবু কিছু মহল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের কাছে প্রস্তাব দিয়েছে যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাবরকে অধিনায়ক হিসেবে চালিয়ে যেতে হবে। আগামী দিনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিদেশিদের ওপর নির্ভর না করে স্থানীয় কোচ নিয়োগের দিকে নজর দেওয়ার কথা ভাবছে বোর্ড। এ বিষয়ে সাবেক ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এদিকে শনিবারও (১১ নভেম্বর) ম্যাচশেষে অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয় বাবরকে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কি নিজে অধিনায়কত্ব ছাড়তে চান? ইডেন ছাড়ার আগে এই প্রশ্নের জবাব দেন পাকিস্তানের অধিনায়ক। বাবর বলেন, আমরা বিশ্বকাপে অনেক ভুল করেছি। সেগুলো শুধরাতে হবে। তবে এর মধ্যেও কিছু ইতিবাচক দিকও দেখা গেছে। সেগুলো নিয়ে আলোচনা করব। এখনো অধিনায়ক থাকতে চাই। আমার অভিজ্ঞতা দিয়ে আবার নতুন করে একটা ভালো দল তৈরি করতে চাই।
বাবরের এ উত্তর থেকে পরিষ্কার বোঝা যায় যে তিনি নিজে নেতৃত্ব ছাড়ার বিষয়ে এখন পর্যন্ত কিছু ভাবছেন না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে নিয়ে কী ভাবছে তা এখনো নিশ্চিত নয়।
এদিকে পাক অধিনায়ক বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য একটি ম্যাচকে দায়ী করেছেন আর সেটি হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার। বাবর বলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হার সব বদলে দিয়েছে। ওই ম্যাচটিতে জয় পেলে পরের ছবিটা অন্য রকম হতো। তার আগে আমরা ভালো খেলছিলাম। ওই একটা হার আমাদের মনোবলে বড় ধাক্কা দেয়।
তবে বাবর এ ও স্বীকার করেছেন যে, পাকিস্তান ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই অনেক ভুল করেছেন। যার খেসারত দিতে হয়েছে পুরো দলকে। বাবর বলেন, আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অনেক ভুল করেছি। এটা স্বীকার করতেই হবে। আমরা প্রতি ম্যাচে ২০-৩০ রান বেশি দিয়েছি। ক্যাচ ফেলেছি। স্পিনাররা মাঝের ওভারে উইকেট নিতে ব্যর্থ ছিল। মাঝের ওভারে উইকেট নিতে না পারলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় জয় কঠিন। সেসব ভুল আমাদের শুধরাতে হবে।
২০১১ সালের বিশ্বকাপের পর থেকে এ নিয়ে টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো পাকিস্তান। বিশ্বকাপ শুরুর আগে অনেক ক্রিকেটবোদ্ধাই পাকিস্তানকে শেষ চারে দেখছিল। কিন্তু সবাইকে হতাশ করেছেন বাবররা।
শেয়ারনিউজ, ১২ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা





.jpg&w=50&h=35)







