অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে ভারতের উড়ন্ত সূচনা
নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা শুরু করেছে স্বাগতিক ভারত।
আজ রোববার (০৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে অজিদের দেওয়া ২০০ রানের জবাবে ২ রানেই তিন উইকেট হারায় রোহিত শর্মার দল।
ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েও রাহুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন বিরাট কোহলি। দুজনের ১৬৫ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত।
খেলার শুরুতে স্বাগতিক ভারতের বিপক্ষে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে বিরাট কোহলি ও রাহুলের বীরত্বে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। লোকেশ রাহুল ৯৭ রানে অপরাজিত থাকেন।
২০০ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান পেসারদের তাণ্ডবে পড়ে স্বাগতিক ভারত। ২ রানের মধ্যে রোহিত, ইষান ও শ্রেয়াসকে ফিরিয়ে দেন জস হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। চতুর্থ উইকেটে ১৬৫ রানের জুটিতে ভারতকে ম্যাচে ফেরায় কোহলি-রাহুল। ক্যারিয়ারের ৬৭তম ফিফটি পূরণ করে ৮৫ রানে আউট হন কোহলি। ১৫তম ফিফটিতে ৯৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। হার্দিক ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন। হ্যাজেলউড সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।
এর আগে চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান দলপতির সিদ্ধান্তকে পূর্ণতা দিতে পারেননি ওপেনার মিশেল মার্শ।
তৃতীয় ওভারে শূন্য রানে জাসপ্রিত বুমরাহর বলে ফিরে যান অজি ওপেনার। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ৪২ রানে কুলদ্বীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার।
দুই ওপেনারের বিদায়ের পর অজি শিবিরে তাণ্ডব চালান রবীন্দ্র জাদেজা। স্টিভ স্মিথকে ৪৬ রানে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। স্মিথের পর লাবুশানে ও অ্যালেক্স ক্যারিকে যথাক্রমে ২৭ ও ০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান জাদেজা।
বাঁহাতি স্পিনারের তাণ্ডবে ১১৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলকে ১৫ রানে বোল্ড করেন কুলদ্বীপ যাদব এবং ক্যামেরুন গ্রিনকে ৮ রানে ফেরান ডানহাতি স্পিনার রবিচন্দ্র অশ্বিন।
অধিনায়ক কামিন্স ও স্টার্ক মিলে চেষ্টা করেন দলের রান সম্মানজনক স্থানে নেওয়ার। কিন্তু বুমরাহকে উড়িয়ে মারতে গিয়ে শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দিয়ে ফেরেন অজি কাপ্তান।
মিচেল স্টার্ক শেষ ব্যাটার হিসেবে ২৮ রানে আউট হন। ভারতের পক্ষে জাদেজা সর্বোচ্চ ৩টি এবং বুমরাহ ও কুলদ্বীপ দুটি করে উইকেট শিকার করেন।
শেয়ারনিউজ, ০৮ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













