×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো বিডি পেইন্টস

২০২৬ নভেম্বর ১৫ ১৮:০৯:৩৬
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো বিডি পেইন্টস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য কোনো ক্যাশ ডিভিডেন্ড দেবে না বলে জানিয়েছে। রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড-সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৩২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭৩ পয়সা। আগের বছর যা ছিল মাইনাস ৮৪ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৭ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে