×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দাপট দেখাল সাত প্রতিষ্ঠান

২০২৬ নভেম্বর ১৫ ১৬:৪২:৩৯
সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দাপট দেখাল সাত প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দাপট দেখিয়েছে সাতটি প্রতিষ্ঠান। এদিন লেনদেনের শেষ পর্যন্তসার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা বা তার কাছাকাছি দরে লেনদেন হয়ে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এসব কোম্পানি।

ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দর বৃদ্ধির তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ১২৭ টাকা ৩০ পয়সা থেকে ১২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৭৬ শতাংশ বেড়ে ১৪০ টাকায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির ৫১ হাজার ৪৪২টি শেয়ার ১৬১ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭২ লাখ ২ হাজার টাকা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির শেয়ার দর ২১ টাকা ৩০ পয়সা থেকে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৫৯ শতাংশ বেড়ে ২৩ টাকা ৪০ পয়সায় উঠে এসেছে। এদিন ব্যাংকটির ২ লাখ ৭৮ হাজার ৪০৮টি শেয়ার ৪২১ বার লেনদেন হয়েছে, যার মোট মূল্য ৬৪ লাখ ৩৭ হাজার টাকা।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের। ফান্ডটির ইউনিট দর ৪ টাকা ১০ পয়সা থেকে ৯ দশমিক ৭৫৬ শতাংশ বেড়ে ৪ টাকা ৫০ পয়সায় স্থির হয়েছে। ফান্ডটির ৩৩ লাখ ২২ হাজার ৬৭১টি ইউনিট ২৫০ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার টাকা।

তালিকার চতুর্থ স্থানে থাকা এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ১২ টাকা ৮০ পয়সা থেকে ৯ দশমিক ৩৭৫ শতাংশ বেড়ে ১৪ টাকায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির ৪ লাখ ৩৯ হাজার ৩৬৭টি শেয়ার ৪০৯ বার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৬০ লাখ ৮৬ হাজার টাকা।

পঞ্চম স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ১০ পয়সা থেকে ৯ দশমিক ৩১৭ শতাংশ বেড়ে ১৭ টাকা ৬০ পয়সায় উঠেছে। দিনজুড়ে কোম্পানিটির ২৪ লাখ ৩১ হাজার ২৯২টি শেয়ার ১ হাজার ৪৪৯ বার হাতবদল হয়, যার মোট মূল্য ৪ কোটি ২১ লাখ ৩২ হাজার টাকা।

দর বৃদ্ধির তালিকায় ষষ্ঠ স্থানে থাকা ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ২০ টাকা ৮০ পয়সা থেকে ৯ দশমিক ১৩৫ শতাংশ বেড়ে ২২ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। কোম্পানিটির ৬৫ লাখ ১ হাজার ২৫৯টি শেয়ার ২ হাজার ২৫২ বার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১৪ কোটি ৩১ লাখ ৯ হাজার টাকা।

এ ছাড়া সপ্তম স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪৪০ টাকা ৯০ পয়সা থেকে ৩৮ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৭৩২ শতাংশ বেড়ে ৪৭৯ টাকা ৪০ পয়সায় উঠেছে। তালিকায় থাকা সাতটি প্রতিষ্ঠানের মধ্যে টাকার অঙ্কে সর্বোচ্চ ১৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার (৩ লাখ ৫৩ হাজার ৬৬৯টি শেয়ার) লেনদেন হয়েছে ফাইন ফুডসের।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে