আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারাধীন মেজর জিয়াউলকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করা এবং তাঁর উদ্ধত আচরণের বিষয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান সংসদে আশ্বস্ত করেছেন যে, আদালত অঙ্গনে এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই হবে না।
সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর। তিনি বলেন, গত বৃহস্পতিবার জিয়াউলকে জিজ্ঞাসাবাদ ও আদালতের কার্যক্রমের জন্য নিয়ে যাওয়ার একটি ছবি ও দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোয় এই অপরাধীকে হাতকড়া বা ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে নেওয়া হচ্ছে।
তাহসিনা রুশদীর অভিযোগ করেন, ওই সময় জিয়াউলের অঙ্গভঙ্গি ও উদ্ধতপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল তিনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন, আর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা যেন তাঁকে প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন। এ দৃশ্য দেখে নিজের এবং তাঁর মতো বহু ভুক্তভোগী পরিবার অত্যন্ত মর্মাহত, উদ্বিগ্ন ও আতঙ্কিত বলে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন—সরকার কি তাঁকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি তাঁর অমানবিকতার বিপরীতে কোনো মানবিকতা দেখানো হচ্ছে? এ বিষয়ে তিনি মাননীয় আইনমন্ত্রীর কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
বিষয়টিকে গুরুত্বপূর্ণ অভিহিত করে স্পিকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। জবাবে আইনমন্ত্রী জানান, বিষয়টি তাঁর দৃষ্টিতেও এসেছে। তিনি বলেন:
তাৎক্ষণিক ব্যবস্থা: আসামিকে আদালত পর্যন্ত পৌঁছানোর বিষয়টি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত না হলেও ঘটনাটি নজরে আসার পর ফেরত পাঠানোর সময় একজন ‘নটোরিয়াস ক্রিমিনাল’-কে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই পাঠানো হয়েছে।
পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা: আদালত অঙ্গনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সংসদকে নিশ্চয়তা দেন আইনমন্ত্রী।
স্বচ্ছ বিচার ও সাক্ষ্য-প্রমাণ: বিচার প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সরকার লক্ষ রাখছে উল্লেখ করে তিনি বলেন, সরকার কোনো ‘ফরমায়েশি জাজমেন্ট’ চায় না। তবে আইসিটি ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের বিরুদ্ধে এমন সব শক্তিশালী সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র উপস্থাপন করা হচ্ছে, যা বিশ্বের যেকোনো আদালত বা ট্রাইব্যুনালে তাঁদের সাজা নিশ্চিত করার জন্য যথেষ্ট।
আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান সংসদ সদস্য তাহসিনা রুশদীরের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে অঙ্গীকার করেন, বিগত ১৬ বছরের সব গুম, খুন, গায়েবি মামলা এবং জুলাই গণ-অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন কিংবা চোখ, হাত, কান ও অঙ্গ হারিয়েছেন—প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আগেই ৩০০ বিধিতে উল্লেখ করেছেন যে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। সেসব জেলায় বিগত ১৬ বছরের গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের তদন্ত করতে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা এবং আইসিটির চিফ প্রসিকিউটরের নেতৃত্বে তদন্ত দল যাবে। তদন্ত দল জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার কোন পুলিশ কর্মকর্তা, বিডিআর কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা কোন রাজনৈতিক কর্মীর ইন্ধন, সহযোগিতা ও প্রশ্রয়ে এসব অপরাধ ঘটেছে—সে সংক্রান্ত তথ্য দিয়ে তদন্ত কাজে সহায়তা করার জন্য সংসদের সব সদস্যের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো বিডি পেইন্টস
- শেয়ারবাজার কারসাজির অভিযোগে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নাম
- একের পর এক বাংলাদেশি পাচ্ছেন ফ্রি ওমরাহর সুযোগ
- যে কারণে ঘুম হচ্ছে না প্রতিমন্ত্রী নুরুল হক নুরের
- জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, ঘরে বসেই যেভাবে করবেন আবেদন
- ওরিয়ন ইনফিউশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আজকের ডলার, পাউন্ড, ইউরোসহ ১১ দেশের মুদ্রার বিনিময় হার
- উত্তেজনার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আসিফের নতুন প্রস্তাব
- সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দাপট দেখাল সাত প্রতিষ্ঠান
- জীবন বিমা কোম্পানির সাড়ে ১৪ কোটির জমি বিক্রিতে বিএসইসির কড়া নজরদারি
- ‘এনআইডি ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে যাচ্ছে’
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি
- বিয়ের সিদ্ধান্ত অতঃপর ভারতে গিয়ে বিপাকে কানাডার নারী
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- দেশবন্ধু পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মা সম্পূর্ণ মালিকানাধীন নতুন সাবসিডিয়ারি গঠনের অনুমোদন
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য
- বসুন্ধরা পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার্মা এইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিমা ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আনলিমা ইয়ার্নের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাভেলো আইস্ক্রিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী
- যে কারণে ঘুম হচ্ছে না প্রতিমন্ত্রী নুরুল হক নুরের
- উত্তেজনার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আসিফের নতুন প্রস্তাব
- ‘এনআইডি ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে যাচ্ছে’
- নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি













