×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

যে কারণে ঘুম হচ্ছে না প্রতিমন্ত্রী নুরুল হক নুরের

২০২৬ নভেম্বর ১৫ ১৭:৫১:০২
যে কারণে ঘুম হচ্ছে না প্রতিমন্ত্রী নুরুল হক নুরের

নিজস্ব প্রতিবেদক: প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দাপ্তরিক কাজ ও নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ব্যস্ত সময় কাটছে নুরুল হক নুরের। সকালে নিয়মিত অফিস করতে হয় বলে রাত ১১টার পর আর কারও সঙ্গে দেখা করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিশেষ বার্তা দিয়ে নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চেয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যস্ত সময় পার করছেন নুরুল হক নুর। দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ করতে হচ্ছে তাঁকে। এতে তাঁর ব্যক্তিগত সময় ও ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন তিনি।

এ পরিস্থিতিতে রাত ১১টার পর কারও সঙ্গে দেখা বা সাক্ষাৎ না করার অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী। সকালে নিয়মিত অফিস করতে হয় উল্লেখ করে তিনি সময়মতো খাওয়া ও ঘুমের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।

নিজের ফেসবুক পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘একটি বিশেষ বার্তা; যেহেতু সকালে অফিস করতে হয় তাই রাতেও একটু সময়মতো খাওয়া ও ঘুমের প্রয়োজন হয়। অবশ্যই সেটা ১১ টার মধ্যে সারতে হয়। তাই রাত ১১ টার পর কারো সাথে দেখা, সাক্ষাৎ সম্ভব নয়। আশা করি নেতা-কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা বিষয়টি উপলব্ধি করবেন। ধন্যবাদ।’

বার্তায় তিনি স্পষ্ট করেছেন, রাত ১১টার পর ব্যক্তিগতভাবে কারও সঙ্গে দেখা করা তাঁর পক্ষে সম্ভব হবে না। তাই নির্ধারিত সময়ের পর সাক্ষাতের জন্য না আসতে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রীর এই অনুরোধের মধ্য দিয়ে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত বিশ্রাম ও সময় ব্যবস্থাপনার বিষয়টিও সামনে এসেছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে