ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

‘অদ্ভুত’ নিয়মে ব্যাটিং না করেই জিতল ভারত

২০২৩ অক্টোবর ০৮ ১২:৪১:১৫
‘অদ্ভুত’ নিয়মে ব্যাটিং না করেই জিতল ভারত

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান গেমসে অংশ নিয়ে প্রথমবার স্বর্ণ জিতেছে ভারত। তবে স্বর্ণ জিততে ব্যাট করতে হয়নি ঋতুরাজ গায়কওয়াদের দলকে। মূলত প্রবল বৃষ্টি তাদের ব্যাট করার সুযোগই দেয়নি। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কোয়ালিফায়ারে এগিয়ে থাকায় স্বর্ণ জিতেছে। এদিকে, আফগানিস্তানকে অদ্ভুতভাবে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এর আগে একই মাঠে আজ রোববার (০৮ অক্টোবর) ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও বাধা দেয় বৃষ্টি। ম্যাচে দুই দলই খেলতে পেরেছে মাত্র ৫ ওভার। ফাইনাল ম্যাচে আবারও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। যার কারণে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনাল শুরু হয় নির্ধারিত সময়ের ২০ মিনিট পর।

টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। ইনিংসের শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে হোঁচট খেতে থাকেন আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানরা। দ্বিতীয় ওভারে মাত্র ৫ রানে শিবম দুবের বলে মিডঅনে ক্যাচ দিয়ে ফেরেন আফগান ওপেনার জুবাইদ আকবরী। পরের ওভারে আরশদীপ সিংয়ের শিকার হন আরেক ওপেনার মোহাম্মদ শেহজাদ। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান।

পরের ওভারে ১ রান করা নূর আলি জাদরান রান আউটে কাটা পড়লে মাত্র ১২ রানেই তিন উইকেট হারিয়ে বসে আফগানরা। এরপর আফসার জাজাইকে নিয়ে ৩৭ রানের জুটি গড়ে দলের হাল ধরেন শহিদুল্লাহ কামাল। দলীয় ৪৯ রানে জুটি ভাঙে তাদের দুজনের। আফসার ফিরে গেছেন ১৫ রানের ইনিংস খেলে। পরের ওভারে করিম জানাত মাত্র ১ রান করে ফিরলে আরও বিপাকে পড়ে তারা।

তবে অধিনায়ক গুলবাদিন নায়েবকে নিয়ে রানের চাকা সচল রাখেন শহিদুল্লাহ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৮.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১২ রান তোলে আফগানিস্তান। শহিদুল্লাহ ৪৩ বলে ৪৯ রান ও অধিনায়ক গুলবাদিন ২৪ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন।

বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা যায়নি। ফলে নিয়ম অনুযায়ী এগিয়ে থাকায় স্বর্ণ জিতে নেয় ভারত। এর আগে ২০১০ সালে প্রথম ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। পরের স্বর্ণপদক জিতেছিল শ্রীলঙ্কা ২০১৪ সালে।

শেয়ারনিউজ, ০৮ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে