ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মাঠে ফিরেই মাহমুদউল্লাহর রেকর্ড

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১০:০৮:৫০
মাঠে ফিরেই মাহমুদউল্লাহর রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জাতীয় দলের হয়ে খেললেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে তাকে দলে ফিরিয়ে আনার জন্য কত আক্ষেপ, কত অপেক্ষা। রিয়াদকে জাতীয় দলে দেখে ভক্তদের একাংশ প্রতিবাদ শুরু করেন। তাদের হতাশার জন্য, রিয়াদ খেলতে নেমেছিল, কিন্তু বৃষ্টির কারণে আর ব্যাট করা হয়নি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে নেমেই বড় মাইলফলক স্পর্শ করেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের সব ফরম্যাট মিলিয়ে ১০ হাজারি রানের ক্লাবেও প্রবেশ করেছেন মাহমুদউল্লাহ।

এই মাইলফলকের মঞ্চ তার জন্য আগেই তৈরি করা হয়েছিল। তার জন্য দরকার ছিল মাত্র ১৪ রান। তবে এক রানের জন্য আরেকটি কীর্তি গড়া হয়নি এই টাইগার ব্যাটারের। এই ওয়ানডেতে নামার আগে রিয়াদের রান ছিল ৪,৯৫০। কিউইদের বিপক্ষে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি দেখলে পাঁচ হাজারের কোটা পূর্ণ করতেন তিনি। তবে দুর্ভাগ্যজনকভাবে পার্ট টাইমার কোল ম্যাকনকির বলে মাহমুদউল্লাহ মারলেন সরাসরি ফাইন লেগে। সেখানে থাকা ফিল্ডারের হাতেই শেষ তার ৭৬ বলে ৪৯ রানের ইনিংসটি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ২২০ ম্যাচ খেলেছেন টাইগার এই অলরাউন্ডার। যেখানে এখন পর্যন্ত ৩টি সেঞ্চুরি ও ২৮ হাফসেঞ্চুরিতে তিনি ৪ হাজার ৯৫৯ রান করেছেন। এছাড়া ৫০ টেস্টে ২৯১৪ রান এবং ১২১ টি-টোয়েন্টি ম্যাচে রিয়াদের সংগ্রহ ২১২১ রান।

এর আগে ওয়ানডের পাঁচ হাজারি ক্লাবে বাংলাদেশের হয়ে নাম লিখিয়েছেন তামিম ইকবাল (৮ হাজার ৩১৩ রান), মুশফিকুর রহিম (৭ হাজার ৩৮৮ রান) এবং সাকিব আল হাসানের (৭ হাজার ৩৮৪ রান)। মাহমুদউল্লাহ হতে পারতেন সেই তালিকায় বাংলাদেশের চতুর্থ কোনো ক্রিকেটার।

শেয়ারনিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে