চার কারণে মানুষের হাতের টাকা ফিরছে ব্যাংকে
নিজস্ব প্রতিবেদক : উচ্চমূল্যস্ফীতি ও আস্থা সংকটের কারণে মানুষের হাতে নগদ টাকা ধরে রাখার যে প্রবণতা তৈরি হয়েছিল, সেই প্রবণতা চলতি অর্থবছরে এসে কমতে শুরু করেছে। সর্বশেষ জুলাই মাসে মানুষের হাতে রাখা টাকার পরিমাণ কমেছে প্রায় সাড়ে ২৫ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র ১ মাসেই এই পরিমাণ টাকা ব্যাংকে ফিরেছে।
একই সময়ে ব্যাংকে আমানত বেড়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। এর ফলে ব্যাংক খাতে তারল্য পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। চার কারণে মানুষের হাতের টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা।
চার কারণ হলো- আমানতের সুদের হার বৃদ্ধি, নির্বাচন সামনে রেখে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে মন্দা, ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন ব্যয় বৃদ্ধি এবং বাসায় টাকা রাখার নিরাপত্তাজনিত ঝুঁকি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, প্রথম কারণ হতে পারে- আমানতের সুদের হার কিছুটা বৃদ্ধি। কারণ জুলাই থেকে নয়ছয় সুদের সীমা তুলে দেওয়া হয়েছে। এখন নতুন স্মার্ট পদ্ধতিতে ঋণের সুদের হার নির্ধারণ হচ্ছে। এতে আমানতের সুদের হারও বাড়তে শুরু করেছে।
দ্বিতীয়ত, নির্বাচন সামনে রেখে ব্যবসায়ী ও উদ্যোক্তারা নতুন বিনিয়োগে ঝুঁকি নিতে চাইছেন না। এতে বেসরকারি খাতে ঋণে ধীরগতি এসেছে। ফলে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের টাকা বিনিয়োগে ব্যবহার না হয়ে ব্যাংকে ঢুকতে পারে।
তৃতীয়ত, চলতি অর্থবছরের বাজেটে ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন খরচ বাড়ানো হয়েছে। ফলে ফ্ল্যাট ও প্লটের দামও বেড়ে গেছে। তাই মানুষ এসব জায়গায় টাকা না খাটিয়ে ব্যাংকে এফডিআর করে রাখছেন।
আর চতুর্থত, বাসাবাড়ি ও অফিস-আদালতে নগদ টাকা রাখা নিরাপদ নয়। চুরি-ডাকাতির ঝুঁকি থাকে। ফলে নিরাপত্তার কথা চিন্তা করেও মানুষ ব্যাংকেই টাকা রাখছেন।
ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের শেষ দিকে কয়েকটি ব্যাংকের ঋণ অনিয়মের খবর জানাজানি হওয়ার পর ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়। এর পর সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে টাকা তুলে নিতে থাকেন গ্রাহকরা। আবার সেই সময় ব্যাংকগুলোতে নতুন আমানত আসাও কমে যায়। এতে ওই ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট তৈরি হয়।
এ ছাড়া দীর্ঘদিন ধরে দেশে উচ্চমূল্যস্ফীতি বিরাজ করছে। এতে জীবনযাত্রার খরচ বেড়েছে। কিন্তু একই সময় মানুষের আয় খুব একটা বাড়েনি। আবার উচ্চমূল্যস্ফীতির সময়ে ব্যাংকে আমানতের সুদের হার যেভাবে বাড়ার কথা, সেভাবে বাড়েনি। এতে ব্যাংকে টাকা রেখে প্রকৃত অর্থে মুনাফা পাচ্ছিলেন না আমানতকারীরা। ফলে গত বছরের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে মানুষের মধ্যে নগদ টাকা হাতে রাখার প্রবণতা ছিল অস্বাভাবিক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুন পর্যন্ত ব্যাংকের বাইরের তথা মানুষের হাতে নগদ টাকার পরিমাণ ছিল ২ লাখ ৯১ হাজার ৯১৩ কোটি টাকা, যা ছিল এ যাবতকালের সর্বোচ্চ। অর্থাৎ ২০২২ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত এক বছরে মানুষের হাতে নগদ টাকা বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় সাড়ে ৫৫ হাজার কোটি টাকা বা সাড়ে ২৩ শতাংশ।
মানুষের হাতে নগদ টাকা থাকার কারণে জুন মাসে ব্যাংকের বাইরে টাকার প্রবাহ বেড়েছিল প্রায় ৩৬ হাজার কোটি টাকা বা ১৪ শতাংশ। তবে চলতি অর্থবছরে এসে এই চিত্র বদলে গেছে। জুলাই মাসে ব্যাংকে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা ফিরেছে।
দেশের মোট প্রচলনে থাকা মুদ্রা থেকে ব্যাংকে জমানো টাকা বাদ দিয়ে প্রতিমাসে হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। গতকাল জুলাই মাসের তথ্য প্রকাশ করা হয়। এতে দেখা যায়, গত জুলাই শেষে দেশের মানুষের হাতে নগদ টাকা রয়েছে প্রায় ২ লাখ ৬৬ হাজার ৩৫৪ কোটি টাকা, যা গত জুনেও ছিল প্রায় ২ লাখ ৯১ হাজার ৯১৩ কোটি টাকা। ফলে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ কমেছে ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা বা ৮.৭৬ শতাংশ।
তবে এক বছর আগে মানুষের হাতে নগদ টাকা ছিল ২ লাখ ৪২ হাজার ২৬ কোটি টাকা। এতে দেখা যায়, গত এক বছরে মানুষের হাতে নগদ অর্থ বেড়েছে প্রায় ২৪ হাজার ৩২৮ কোটি টাকা বা ১০.০৫ শতাংশ। অথচ গত বছরের জুন থেকে গত জুন পর্যন্ত এই বৃদ্ধির হার ছিল রেকর্ড ২৩.৪৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ব্যাংকের বাইরে বেশি অর্থ থাকার মূল কারণ হলো- উচ্চমূল্যস্ফীতি ও আস্থার সংকট। গত এক বছরে সব ধরনের পণ্য ও সেবার দাম বেড়েছে। কিন্তু মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ব্যাংকগুলো আমানতের সুদ সেভাবে বাড়ায়নি।
এ ছাড়া গত বছরের শেষ দিকে কয়েকটি ব্যাংকের অনিয়মের জেরেও মানুষের মধ্যে নতুন করে আস্থার সংকট তৈরি হয়। ফলে ওই সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে রেকর্ড পরিমাণ আমানত তুলে নেওয়ার ঘটনা ঘটে। এসব আমানতের একটি অংশ এখনো ব্যাংকে ফেরেনি।
শেয়ারনিউজ, ১৩ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- ০% সুদে নতুন ঋণে ইপিএস বাড়ার সম্ভাবনা রিং শাইনের
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ
- পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান
- বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
- শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক
- ৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম
- সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- বিসিবি নির্বাচনের তারিখ জানালেন তামিম
- ভারত-বাংলাদেশ শেয়ারবাজারে যৌথ পথচলা, আসছে নতুন সম্ভাবনা
- নারী আসনে জামায়াতের তালিকায় শহীদ শিশুর মা!
- মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন কনকচাঁপা
- গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা
- যে শক্তিকে থামাতে পারেনি উসমানীয় সাম্রাজ্য, সেখানে আটকে আমেরিকা
- নিরাপত্তা শঙ্কায় নোটিশ দিলেন হান্নান মাসউদ
- দুই ব্রোকারেজ হাউসের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ প্রত্যাহার
- এক পরিবারেই ৩ এমপি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- স্যানিটারি প্যাডসহ পিরিয়ড পণ্য নিষিদ্ধ করল যে দেশ
- সৌদি রোহিঙ্গা নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুঃসংবাদ পেলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস
- ১ দিনেই উধাও ৭ নারী, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
- একবার এমপি না হওয়ায় আলহামদুলিল্লাহ, বাকি দুইবার খুশি হয়ে...
- বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর
- যেসব নেতার স্ত্রী-কন্যারা পেলেন বিএনপির মনোনয়ন
- রাজপথ থেকে সংসদ: মনোনয়নে মানসুরার গল্প
- সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন নিলোফার মনি
- আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি যারা
- সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ
- এনসিপিতে নতুনদের পদ বণ্টন, প্রকাশ তালিকা
- কারাগারে যেমন কাটল শিরীন শারমিনের ৬ দিন
- সংকটে পড়া ব্যাংকে এফডিআর: ঝুঁকিতে পদ্মা অয়েলের শতকোটি টাকা
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি













