ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঝুঁকিমুক্ত নয় গ্রিন টি!

২০২৩ সেপ্টেম্বর ১১ ১০:৫২:২৯
ঝুঁকিমুক্ত নয় গ্রিন টি!

লাইফস্টাইল ডেস্ক : রাটগার্স স্কুল অব হেলথ প্রফেশনস নামক একটি গবেষণা প্রতিষ্ঠানের করা সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী, এক বছর ধরে দৈনিক ৮৪৩ মিলিগ্রাম করে গ্রিনটি-এর প্রধান অ্যান্টি–অক্সিডেন্ট ক্যাটেচিন গ্রহণ করলে কোনো কোনো জেনেটিক টাইপের ব্যক্তিরা লিভার স্ট্রেসে ভোগেন।

বহু বছর ধরে গ্রিনটির উপকারিতা নিয়ে চলছে বিস্তর আলোচনা। সাধারণভাবে গ্রিনটি নিয়মিত পান করলে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ, হৃদ্‌যন্ত্রের ভালো থাকা আর ডায়াবেটিস প্রতিরোধ করার মতো স্বাস্থ্যগুণ মেলে। বিশেষত গ্রিন টি-তে পাওয়া যায় এন্টি-অক্সিডেন্ট যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারি।

রাটগার্স স্কুল অব হেলথ প্রফেশনসের এই গবেষণার তথ্য উপাত্ত কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে। আর এই তথ্য উপাত্ত সংগ্রহের জন্য মিনেসোটা গ্রিনটি ট্রায়াল নামের এক নির্ভরযোগ্য সমীক্ষা থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

তবে গবেষণা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, এ নিয়ে আরও বিস্তারিত গবেষণা হলেই কেবল বলা যাবে, গ্রিনটি বেশি পান করলে কারা লিভারের সমস্যার ঝুঁকিতে থাকবেন। আর এই গবেষণা আসলেই খুব প্রয়োজন। কারণ, সাধারণভাবে গ্রিনটির স্বাস্থ্যগুণের শেষ নেই। সূত্র: দ্য জার্নাল অব ডায়েটারি সাপ্লিমেন্টস

শেয়ারনিউজ, ১১ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে