যেভাবে সুপার ফোর নিশ্চিত করল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বেশ চাপে ছিল বাংলাদেশ। এই ম্যাচে হারলে এশিয়া কাপ থেকে ছিটকে যাবে, আর জিতলেও বাড়াতে হবে রানের হার। সব চাপ সামলানোর পর দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ, নিশ্চিত হয় সুপার ফোর।
রোববার (০৩ সেপ্টেম্বর) লাহোরে আফগানিস্তানকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের এই ব্যবধান বড় না হলে ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো টাইগারদের। এখন আর সেটি লাগছে না।
কেননা, আফগানদের বিপক্ষে জয়ে ২ পয়েন্ট পাওয়ার সঙ্গে নেট রানের হারও বাড়িয়ে নিয়েছে টাইগাররা। রানরেট এখন (+০ দশমিক ৩৭৩)। তারা এখন 'বি' গ্রুপে তিন দলের মধ্যে দ্বিতীয় নম্বরে। শ্রীলংকার নেট রানরেট (+০ দশমিক ৯৫১) বাংলাদেশের থেকে বেশি, তাই সমান ২ পয়েন্ট নিয়েও এক নম্বরে লংকানরা।
এখন প্রশ্ন আসতে পারে, শ্রীলংকা বেশি নেট রানরেট নিয়েও সুপার ফোর নিশ্চিত করতে পারেনি, বাংলাদেশের কিভাবে নিশ্চিত হলো? এই জায়গায় জটিল সমীকরণের প্যাঁচ। শেষ ম্যাচে যদি শ্রীলংকা আফগানিস্তানকে হারায়, তবে ৪ পয়েন্ট নিয়ে তারা সুপার ফোরে যাবে। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশও যাবে সুপার ফোরে। আফগানিস্তানের পয়েন্ট তখন থাকবে শূন্য।
আর শেষ ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলংকাকে হারিয়ে দেয়? তবে আফগানিস্তান, বাংলাদেশ আর শ্রীলংকা তিন দলেরই পয়েন্ট হবে ২ করে। কিন্তু বাংলাদেশ বাদ পড়বে না। কারণ আফগানিস্তান যদি অল্প ব্যবধানে জেতে, তবে বাংলাদেশের নেট রানরেটকে পেছনে ফেলতে পারবে না। তাদের রানরেট এখন (-১ দশমিক ৭৮০)। অর্থাৎ সুপার ফোরে যেতে হলে লঙ্কানদের বেশ বড় ব্যবধানে হারাতে হবে আফগানদের।
যদি আফগানরা বেশ বড় ব্যবধানে লংকানদের হারিয়েও দেয়, তবু ঝুঁকি নেই বাংলাদেশের। সেক্ষেত্রে নেট রানরেট মাইনাস হয়ে যাবে শ্রীলংকার, বাদ পড়বে তারা।
শেয়ারনিউজ, ০৪ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ
- রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন
- ফিফাকে বড় ধাক্কা, বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশের ‘না’
- বেনজীর প্রত্যর্পণে নতুন মোড়, চাইল আরও নথি দুবাই পুলিশ
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- সোনার বাজারে বড় সুখবর, এক ধাক্কায় কমল দাম
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন অবস্থান
- নতুন পে স্কেল নিয়ে সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রিকেট মাঠ থেকে যেভাবে হয়ে উঠলেন ‘আন্ডারওয়ার্ল্ডের ডন’
- গোলাপগঞ্জে হামলার দাবি, যা বললেন সারজিস আলম
- জুলাই আন্দোলন নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব
- ৩০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্ত অবস্থানে সপ্তাহ শেষ, বিনিয়োগকারীদের সতর্ক পদক্ষেপ
- রেসের চার ফান্ড নিয়ে বড় আপডেট, যা বলছে ব্র্যাক ব্যাংক
- ফাইনালের পর নীরবতা ভাঙলেন রেফারি, বললেন মেসি ও ভিএআরের কথা
- দেশে ফেরা নিয়ে শেখ হাসিনাকে ঘিরে বিতর্ক ও বিশ্লেষণ
- ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য পাঠানোর নির্দেশ ম্যারিকোর
- সানলাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
- চার্টার্ড লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি













