নানা অনিয়ম নিয়ে শেয়ারবাজারে আসছে প্লেসমেন্ট গ্যাংদের অ্যাগ্রো অর্গানিকা
শাহ মো. সাইফুল ইসলাম: টাকা না দিয়েই পরিশোধিত মূলধন ও উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বাড়ানোর মাধ্যমে শেয়ারবাজারে আসতে চাওয়া অ্যাগ্রো অর্গানিকায় নানা অনিয়ম ও দূর্বলতা উঠে এসেছে। কোম্পানিটির যেমন ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা নেই, তেমনি শ্রম আইন ও হিসাব মানসহ নানা অনিয়ম রয়েছে।
দুর্বল এই কোম্পানিকে শেয়ারবাজারে আনার পেছনে মূল ভূমিকায় কাজ করছে শাহজালাল ইক্যুইটির মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্লেসমেন্ট গ্যাং। যাদের উদ্দেশ্য কোনভাবে কোম্পানিটিকে তালিকাভুক্ত করে শেয়ার বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়া।
কোম্পানিটিকে শেয়ারবাজারে আনতে ইউনুসুর রহমানের সঙ্গে কাজ করছে ফরিদ ও কাজী সাইফুর রহমানসহ অন্যান্যরা। এরমধ্যে বিভিন্ন অনিয়মের দায়ে সাইফুর রহমানকে শেয়ারবাজারে নিষিদ্ধ করার শাস্তি দেয় কমিশন। যারা সম্মিলিতভাবে এরইমধ্যে বেশ কিছু কোম্পানিতে প্লেসমেন্ট কারসাজি করেছে।
কোম্পানিটি খসড়া প্রসপেক্টাসের ২৪ পৃষ্ঠায় বাহিরে থেকে নগদ অর্থের উৎসের মধ্যে দীর্ঘমেয়াদি ৪৮ লাখ টাকার ঋণ উল্লেখ করা হয়েছে। কিন্তু কোম্পানিটিতে ৮ কোটি ১৪ লাখ টাকার স্বল্পমেয়াদি ঋণ রয়েছে। এই ঋণও বাহির থেকে নগদ অর্থের উৎস। এটাকে তারা বাহির থেকে নগদ অর্থের উৎস দেখায়নি।
মূল মার্কেটের ন্যায় এসএমইতে আসা কোম্পানিগুলোরও ডিভিডেন্ড দিতে হয়। বর্তমানে কমিশন সব কোম্পানিকেই অলিখিতভাবে ৩ বছর কমপক্ষে ১০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড দিতে বলছে। কিন্তু অ্যাগ্রো অর্গানিকার সেই অবস্থা নেই। কোম্পানিটির প্রসপেক্টাসে দেখানো ৯ মাসের ব্যবসায় (২০২১-২২ অর্থবছর) শেয়ারপ্রতি পরিচালন ক্যাশ ফ্লো হয়েছে ৫১ পয়সা। অর্থাৎ কোম্পানিটি ৯ মাসে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা অর্জন করতে পেরেছে।
অ্যাগ্রো অর্গানিকা কর্তৃপক্ষ বিদ্যমান সক্ষমতার অনেকাংশ উৎপাদন ও বাজারজাত করতে পারছে না। তারপরেও সেই কোম্পানি ব্যবসা সম্প্রসারণে ভবন নির্মাণ, মেশিনারীজ ও ইক্যুপমেন্ট কেনার জন্য শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করতে যাচ্ছে। এর মাধ্যমে সক্ষমতা বাড়াতে চায়। অথচ এই কোম্পানি সর্বশেষ ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসের ব্যবসায় সক্ষমতার ৭০.৬৪ শতাংশ ব্যবহার করতে পেরেছে।
অ্যাগ্রো অর্গানিকা মূলত একটি চাল ব্যবসার কোম্পানি। এই কোম্পানির প্রসপেক্টাসে প্রকাশিত সর্বশেষ ৯ মাসের যে আয়-ব্যয়ের তথ্য দেওয়া হয়েছে, সেখানে মোট বিক্রির ৩৬ কোটি ২৩ লাখ টাকার আয় বা বিক্রির মধ্যে চাউল থেকে এসেছে ২৩ কোটি ০৫ লাখ টাকা বা ৬৪ শতাংশ।
হিসাববিদদের মতে, বিএএস-৩৬ অনুযায়ি যেকোনো প্রতিষ্ঠানের ইমপেয়ারম্যান্ট লস হওয়া স্বাভাবিক। কিন্তু কোম্পানিগুলো তা না করে সম্পদ ও মুনাফা বেশি দেখায়। এক্ষেত্রে অ্যাগ্রো অর্গানিকাও এর ব্যতিক্রম নয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) করপোরেট গভর্নেন্স ফাইন্যান্সিয়াল বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেকোনো কোম্পানির ক্ষেত্রে ইমপেয়ারমেন্ট লস হওয়া স্বাভাবিক। কিন্তু কোম্পানিগুলো গতানুগতিকভাবে তা না করে মুনাফা ও সম্পদ বেশি দেখিয়ে থাকে।
প্রসপেক্টাসের ২০ পৃষ্ঠা অনুযায়ি, কোম্পানিটিতে জমি ও জমি উন্নয়ন বাবদ ১৪ কোটি ৬২ লাখ টাকার সম্পদ রয়েছে। কিন্তু এরমধ্যে জমি উন্নয়ন বাবদ সম্পদ কত টাকার ও জমির পরিমাণ কত, তার কোনো বিস্তারিত তথ্য নেই। অনেকটা তথ্য গোপন করার কারসাজি করেছে অ্যাগ্রো অর্গানিকা।
বিএএস-১৬ অনুযায়ি, ল্যান্ড ডেভোলপমেন্ট অবচয়যোগ্য সম্পদ। এরমধ্যে প্রাচীর, রাস্তা ইত্যাদি সম্পদ থাকে। যেগুলোর নির্দিষ্ট আয়ুস্কাল আছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ল্যান্ড ডেভোলপমেন্টের উপর অবচয় চার্জ করে না।
প্রসপেক্টাস অনুযায়ি, অ্যাগ্রো অর্গানিকা প্রিমিয়াম পাওয়ার যোগ্য হলেও শুধুমাত্র অভিহিত মূল্যে শেয়ারবাজারে আসছে। প্রতিষ্ঠানটি আর্নিংস বেজড ভ্যালু পার শেয়ার পদ্ধতিতে শেয়ারপ্রতি ২১ টাকা ৫৯ পয়সা পাওয়ার যোগ্য বলে তথ্য প্রকাশ করা হয়েছে।
দীর্ঘদিনের ব্যবসায় কোম্পানিটির উদ্যোক্তা/পরিচালকেরা পরিশ্রম করে এই দরের যোগ্যতা অর্জন করেছে। তবে কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করবে। সংশ্লিষ্টরা মনে করেন, একটি কোম্পানির সমস্যা থাকলেই কেবল অভিহিত মূল্যে আসতে চায়।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে অ্যাগ্রো অর্গানিকা। নিজেদের স্বার্থে শেয়ারবাজার থেকে যখন টাকা নেওয়ার দরকার পড়েছে, তখনই এই ফান্ড গঠন করেছে।
শ্রম আইন অনুযায়ি, ২০০৬ সাল থেকে নিট আয়ের ৫ শতাংশ হারে ফান্ড গঠন করতে হলেও অ্যাগ্রো অর্গানিকা কর্তৃপক্ষ শেয়ারবাজারে আসাকে কেন্দ্র করে সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে এই ফান্ড গঠন করেছে। এর মাধ্যমে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একইসঙ্গে অতিরঞ্জিত মুনাফা ও বেশি করে সম্পদ দেখাচ্ছে।
অ্যাগ্রো অর্গানিকা কর্তৃপক্ষ শ্রম আইন ভঙ্গের মাধ্যমে গত ৫ বছরে (২০১৬-১৭ থেকে ২০২০-২১) ১ কোটি ৮ লাখ টাকার শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। তারা ২০১৬-১৭ অর্থবছরে ১০ লাখ টাকা বা ইপিএস ৩ পয়সা, ২০১৭-১৮ অর্থবছরে ১৭ লাখ টাকা বা ইপিএস ৪ পয়সা, ২০১৮-১৯ অর্থবছরে ২৪ লাখ টাকা বা ইপিএস ৫ পয়সা, ২০১৯-২০ অর্থবছরে ২৮ লাখ টাকা বা ইপিএস ৫ পয়সা ও ২০২০-২১ অর্থবছরে ২৯ লাখ টাকা বা ইপিএস ৬ পয়সা বেশি দেখিয়েছে।
এদিকে ওই প্রতারণার মাধ্যমে কোম্পানি কর্তৃপক্ষ সম্পদও বেশি দেখিয়েছে। তারা প্রসপেক্টাসে শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দেখিয়েছে ১৪ টাকা ৬৮ পয়সা। এক্ষেত্রে শ্রম আইন ভঙ্গের মাধ্যমে ২৮ পয়সা বেশি দেখানো হয়েছে।
শেয়ারনিউজ, ২৬ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
