বিতর্ক সঙ্গী করে বাজারে আসছে 'ট্রাম্প মোবাইল'
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন 'ট্রাম্প মোবাইল' নামে একটি নতুন মোবাইল পরিষেবা এবং ৪৯৯ ডলার মূল্যের একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। রক্ষণশীল ভোক্তাদের জন্য মূলধারার টেলিকম পরিষেবাগুলোর বিকল্প তৈরি করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
মোবাইল পরিষেবা পদক্ষেপটি ট্রাম্পের বাণিজ্যিক সাম্রাজ্যের নতুন দিগন্ত উন্মোচন করলেও এর সম্ভাব্য রাজনৈতিক প্রভাব এবং স্বার্থসংঘাত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে, নতুন মোবাইল পরিষেবাটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পরিচালিত কল সেন্টার ব্যবহার করবে এবং তাদের স্মার্টফোনটি দেশেই তৈরি হবে। রিয়েল এস্টেট, বিলাসবহুল হোটেল ও গলফ রিসোর্টের মতো ঐতিহ্যবাহী ব্যবসার বাইরে ট্রাম্প পরিবার সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল মিডিয়া ও ক্রিপ্টোকারেন্সির মতো নতুন উদ্যোগেও প্রবেশ করেছে, যার ধারাবাহিকতায় এই 'ট্রাম্প মোবাইল' প্রকল্প।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, তাহলে তিনি তাঁর ব্যবসায়িক নিয়ন্ত্রণ সন্তানদের কাছে হস্তান্তর করবেন। তবে, এই ঘোষণা সত্ত্বেও স্বার্থসংঘাত নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, বিশেষত যদি তিনি আবার ক্ষমতার কেন্দ্রে আসেন।
তবে বার্কলেসের মার্কিন মিডিয়া, কেব্ল ও টেলিকম গবেষণা বিভাগ এই উদ্যোগকে 'নজিরবিহীন' বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, একজন বর্তমান প্রেসিডেন্টের নাম বাণিজ্যিক ও নিয়ন্ত্রিত কোনো পরিষেবার সঙ্গে যুক্ত হওয়া আগে কখনো দেখা যায়নি। এখনো পর্যন্ত কোনো টেলিকম কোম্পানি ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে এমভিএনও (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) চুক্তির ঘোষণা দেয়নি, ফলে 'ট্রাম্প মোবাইল' কোন নেটওয়ার্ক ব্যবহার করবে, তা এখনও স্পষ্ট নয়।
খাতসংশ্লিষ্টরা বলছেন, টেলিকম খাতটি অত্যন্ত নিয়ন্ত্রিত হওয়ায় নীতিনির্ধারকদের প্রভাব এখানে অনেক বেশি। বর্তমান ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার প্রশাসনের ঘনিষ্ঠ হওয়ায় ভেরিজন এবং এটিঅ্যান্ডটির মতো বড় টেলিকম কোম্পানিগুলোর ওপর রাজনৈতিক চাপ ও নজরদারি বাড়তে পারে, বিশেষ করে যখন তারা নতুন চুক্তি বা নিয়ন্ত্রক অনুমোদনের প্রক্রিয়ায় থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব কোম্পানির পূর্ববর্তী চুক্তিতে যদি 'মোস্ট ফেভারড নেশন' (এমএফএন) শর্ত থাকে, তবে ট্রাম্প অর্গানাইজেশনকে দেওয়া বিশেষ সুবিধা অন্য কোম্পানিগুলোও দাবি করতে পারে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক লরেন্স লেসিগের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পদকে পারিবারিক সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। পিপি ফোরসাইটের টিএমটি বিশ্লেষক পাওলো পেস্কাতোরে মন্তব্য করেছেন, এই উদ্যোগে অনেক প্রশ্নের উদয় হয়েছে, বিশেষ করে টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসায়িক সম্পর্ক কতটা গভীর, তা এখনও স্পষ্ট নয়।
ডি এ ডেভিডসন অ্যান্ড কোম্পানির প্রযুক্তি গবেষণাপ্রধান গিল লুরিয়া বলেন, এই নতুন ওয়্যারলেস পরিষেবা ও হ্যান্ডসেট ট্রাম্প পরিবারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক সম্প্রসারণের আরেকটি চেষ্টা। ট্রুথ সোশ্যাল, ডিজিটাল ও ক্রিপ্টো উদ্যোগের ক্ষেত্রেও একই কৌশল দেখা গেছে।
তবে জ্যাকস ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ব্রায়ান মুলবারি মনে করেন, এই ফোন অ্যাপলের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ এটি অনেক সস্তা। তিনি আরও বলেন, ট্রাম্পের নাম যুক্ত থাকায় এটি বাড়তি মনোযোগ পাবে, যা বাজার প্রতিযোগিতার জন্য ভালো এবং শেষ পর্যন্ত ব্যবহারকারীদের উপকারে আসবে।
মিরাজ/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













