যে কারণে বাংলাদেশিদের জন্য সীমিত হচ্ছে ভিসা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশ ভ্রমণ দিন দিন কঠিন হয়ে উঠছে। দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, এমনকি ইউরোপের বিভিন্ন দেশ ভিসা জটিলতা বাড়িয়ে দিয়েছে। যার প্রভাব পড়ছে দেশের পর্যটন খাত, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইনসগুলোর ওপর।
থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাত— এসব দেশ একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য ছিল জনপ্রিয় গন্তব্য। ঈদের ছুটি বা পারিবারিক অবকাশে এই দেশগুলোতেই ভিড় করতেন উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। কিন্তু এখন এসব দেশের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ভিসা প্রাপ্তিতে লাগছে এক থেকে দুই মাস, অনেক ক্ষেত্রেই আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে।
থাইল্যান্ডে ভিসা পেতে এখন আবেদন করতে হচ্ছে ৪৫ দিন আগে, আর অনেক ক্ষেত্রে তা প্রত্যাখ্যাত হচ্ছে। ভিয়েতনাম আগে ই-ভিসা এবং অন-অ্যারাইভাল সুবিধা দিলেও এখন তা বন্ধ করেছে। দেশটিতে পর্যটক হিসেবে গিয়ে অনেকে ফেরত না আসা এবং অবৈধ অভিবাসন চেষ্টা করায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। শুধু গত দুই বছরেই ৩০ হাজারের বেশি বাংলাদেশি ভিয়েতনামে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন বলে জানা গেছে।
কম্বোডিয়া, লাওস এবং ফিলিপাইনও বাংলাদেশি পর্যটকদের ক্ষেত্রে কঠোরতা বাড়িয়েছে। আগে যেখানে ১০ দিনের মধ্যে ফিলিপাইনের ভিসা পাওয়া যেত, এখন তা পেতে সময় লাগছে দেড় মাস।
দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত ২০২৩ সাল থেকেই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে। বর্তমানে অল্পসংখ্যক ভিসা ইস্যু হলেও তা সাধারণ নাগরিকদের নাগালের বাইরে।
আগে মধ্যবিত্ত বাংলাদেশিদের জনপ্রিয় গন্তব্য ছিল ভারত, নেপাল ও ভুটান। কিন্তু ২০২৩ সালের জুলাই থেকে ভারত বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দেয়। ফলে এই অঞ্চলেও ভ্রমণ সীমিত হয়ে পড়েছে।
শেনজেনভুক্ত ইউরোপীয় দেশগুলো বাংলাদেশিদের ভিসা আবেদনে সর্বোচ্চ পরিমাণে প্রত্যাখ্যান করছে। ২০২৪ সালে জমা পড়া ৩৯ হাজার ৩৪৫টি ভিসা আবেদনের মধ্যে ২০ হাজার ৯৫৭টি প্রত্যাখ্যাত হয়েছে— যা ৫৪.৯ শতাংশ।
বিশ্বব্যাপী পাসপোর্ট র্যাংকিংয়েও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্স সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম, যা উত্তর কোরিয়া ও লিবিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশের সমান। অন্যদিকে, নোমাড ক্যাপিটালিস্ট প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ১৮১তম।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক মো. তাসলিম আমিন শোভন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশিদের অতিরিক্ত অবস্থানের অভিযোগে ভিসা দেওয়া বন্ধ করছে। কিছু অসাধু চক্র সহজে পাওয়া ভিসা কালোবাজারে বিক্রি করায় ভিসা ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
কুয়েত এয়ারওয়েজ, মালদিভিয়ান, থাই এয়ার এশিয়া ও এয়ার এশিয়ার জিএসএ টাস গ্রুপের পরিচালক কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক বলেন, বর্তমানে ফ্লাইটের যাত্রীদের অধিকাংশই প্রবাসী। পর্যটকের সংখ্যা অনেক কম, যার ফলে কিছু রুটে ফ্লাইট কমানো হয়েছে।
পর্যটন বিশ্লেষক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহেদুল আলম বলেন, ওভারস্টে ও অবৈধ অভিবাসনের প্রবণতার কারণেই আমাদের পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমছে। বিদেশে যেতে হলে বৈধ ও শিক্ষিত পথে যাওয়া জরুরি।
মুসআব/
পাঠকের মতামত:
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













