এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ
নিজস্ব প্রতিবেদক : আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা ২০০ দশমিক ২৬ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য ১৮০ কোটি ৬১ লাখ টাকা বলে উল্লেখ করেছে দুদক।
মঙ্গলবার (১৭ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক জব্দের এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানকালে দেখা যায়, মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সম্ভার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি এবং তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে ওই স্থাবর সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে সেটি উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তাই মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পত্তিগুলো জরুরি ভিত্তিতে ক্রোক বা জব্দ করা প্রয়োজন।
এর আগে গত ২৩ এপ্রিল তার ৪০৭ কোটি টাকা মূল্যের ১৫৯ একর জমি জব্দের আদেশ দেন আদালত। গত ১৭ এপ্রিল এস আলমের এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে। গত ১০ মার্চ এস আলমের এক হাজার ছয় বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। গত ৯ এপ্রিল তার ৯০ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। একইদিন আদালত তার ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি তাদের আট হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত।
এছাড়া গত ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার পাঁচশ টাকা মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দেন আদালত। গত ১২ ফেব্রুয়ারি ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের মূল্য ৫ হাজার ১০৯ কোটি টাকা। গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত। গত ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
মুসআব/
পাঠকের মতামত:
- জিমেইলে আসছে ‘কপি কোড’, এক ক্লিকেই হবে ভেরিফিকেশন
- সন্তানকে সময় দিতে চাকরি ছাড়লে মিলতে পারে টাকা
- দুই ঘণ্টাতেই ৪৩০ কোটি টাকার লেনদেন, চাঙা শেয়ারবাজার
- ডিএসইর জরিমানা থেকে বাঁচতে বিএসইসির কাছে আবেদন
- ইসলামী ব্যাংকের নিয়োগে বড় অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- তেলের বাজারে বড় পতন, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম
- এনবিআরের সাবেক চেয়ারম্যানের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- এবার বাংলাদেশে খুলবে মেটার অফিস!
- শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন আজ
- বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপের আভাস, এডিবির প্রতিবেদনে যা বলা হলো
- এনডিটিভির সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে একাধিক মন্তব্য হাসিনার
- ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের সাম্রাজ্য এখন যার হাতে
- হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত
- প্রধানমন্ত্রীর হোটেলের নিকটে বোমাভর্তি স্যুটকেস নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- ১ কোটি ৬৪ লাখ শেয়ার উপহার হিসেবে গ্রহণের ঘোষণা
- জেএমআই সিরিঞ্জ এর অফিসের ঠিকানা পরিবর্তন
- প্রাইম ব্যাংকের শেয়ার কিনবেন দুই পরিচালক, আসছে বড় লেনদেন
- প্রত্যর্পণ চুক্তি থেকে পাসপোর্ট; হাসিনার দেশে ফেরায় যত জটিলতা
- মাদরাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, জানা গেল নতুন তথ্য
- দুই ফান্ডের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা জারি
- দলীয় বহিষ্কারের পরও কেন এমপি পদ বহাল, ব্যাখ্যা দিলেন স্পিকার
- ট্রাম্পের আয়োজনে নৈশভোজে তারেক রহমান ও জুবাইদা রহমান
- পাসপোর্ট হারালে যা করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়ম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস, জানুন আজকের আবহাওয়া
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে মার্কেন্টাইল ব্যাংক
- পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
- তাবলিগ শেষে থানায় ফিরে যা অঙ্গীকার করলেন দুই মাদক কারবারি
- তথ্যপ্রযুক্তি কোম্পানির ৬১ কোটি টাকার বিশাল অগ্রিম, যা বলল অডিটর
- জন্মতারিখ সংশোধনের আগে জেনে নিন ইসির নতুন নিয়ম
- ৪ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- মুসলিমদের নিয়ে বিজেপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- ‘এটা কি আইফোন ১৮?’—প্রশ্ন করেই নারীর ফোন নিয়ে দৌড়
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- টিভি চ্যানেলগুলো কভারেজ বন্ধ করতেই ‘ট্রাম্প টিভি’ চালু
- চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা
- ৫ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
- হঠাৎ কাবা শরিফের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির আগমন
- ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
- জাতিসংঘের অনুষ্ঠানে ইউনূস, বক্তব্যের পর যা ঘটল
- ২০২৭ সালের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত
- ১০০০ টাকার নোট বাতিল না হলে হাইকোর্টে যাওয়ার ঘোষণা
- রিমান্ড শেষে কারাগারে নজরুলের স্ত্রী, তদন্তে মিলল ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কে নতুন প্রস্তাব, যা বললেন গভর্নর
- বাড়িতে ঝগড়ার পর ট্রাকে লিফট, এরপর কিশোরীর সঙ্গে যা ঘটল
- রিজভীর অভিযোগের জবাবে জামায়াতের কঠোর প্রতিক্রিয়া
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি পদে পরিবর্তন
- ডিসেম্বরের মধ্যে দুটি বড় পরিবর্তন আনছে ডিএসই
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দুই ঘণ্টাতেই ৪৩০ কোটি টাকার লেনদেন, চাঙা শেয়ারবাজার
- ডিএসইর জরিমানা থেকে বাঁচতে বিএসইসির কাছে আবেদন
- শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন আজ
- ১ কোটি ৬৪ লাখ শেয়ার উপহার হিসেবে গ্রহণের ঘোষণা
- জেএমআই সিরিঞ্জ এর অফিসের ঠিকানা পরিবর্তন













