ট্রাম্পের সামনে তিন নাটকীয় সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক : চলমান ইরান-ইসরাইল উত্তেজনার পটভূমিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইসরাইলের হামলায় সরাসরি সমর্থন জানাচ্ছেন, আবার কখনো কূটনৈতিক সমঝোতার কথা বলছেন। তার এই অদল-বদলের অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, ইরানে চালানো হামলাগুলো ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে’ হয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে—ট্রাম্প আসলে কী ভাবছেন? তার সামনে এখন তিনটি গুরুত্বপূর্ণ পথ খোলা।
১. নেতানিয়াহুর চাপে নতি স্বীকার ও সংঘাত বাড়ানো
গত ১৩ জুন রাতে ইসরাইলের বিমান হামলার পর ট্রাম্প হুঁশিয়ারি দেন—ইরান যদি চুক্তিতে না আসে, তবে আরও ভয়াবহ হামলা হবে, যেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহৃত হবে।
তিনি বারবার বলেছেন, ইরান যেন কখনোই পারমাণবিক বোমার মালিক না হয়। যদিও তিনি আলোচনার মাধ্যমে একটি ‘বিশ্বমানের চুক্তি’ করাই বেশি পছন্দ করেন—এটা তার ‘চুক্তি-কারিগর’ ইমেজেরও অংশ।
কিন্তু বাস্তবতায় তিনি দ্বিধান্বিত—একদিকে হুমকি, অন্যদিকে কূটনীতি। এই দ্বিধাকে তার সমর্থকেরা ‘ম্যাড ম্যান থিওরি’ নামে ব্যাখ্যা করেন—যেখানে অনিশ্চয়তা তৈরি করে প্রতিপক্ষকে চাপে রাখা হয়।
তবে ইসরাইল তাকে সামরিক পথ বেছে নিতে চাপ দিয়ে যাচ্ছে। তাদের বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ‘বাংকার বোমা’ ব্যবহার করে ফরদোর মতো ইউরেনিয়াম কেন্দ্রে হামলা করলে দ্রুত ফল আসবে।
এদিকে কংগ্রেসের কিছু রক্ষণশীল রিপাবলিকানও ইরানে সরকার পরিবর্তনের দাবিতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন। যদিও ওমানে যুক্তরাষ্ট্র-ইরান ষষ্ঠ দফার আলোচনাও সম্প্রতি বাতিল হয়েছে, যা সংঘর্ষ বাড়ার ইঙ্গিত দেয়।
২. মধ্যপন্থা অবলম্বন করা
ট্রাম্প এখনও বলছেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইসরাইলের হামলায় জড়িত নয়। যদিও বাস্তবে মার্কিন নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরাইলকে সহায়তা করছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা তাকে সতর্ক করছেন—এই মুহূর্তে এমন কিছু না করতে যা সংঘাতকে উসকে দিতে পারে। কারণ ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই ইসরাইল-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে।
নেতানিয়াহুর মতে, খামেনিকে টার্গেট করলেই যুদ্ধ থামবে, কিন্তু ট্রাম্প ব্যক্তিগতভাবে সে ধরনের হামলার বিপক্ষে—এমনটাই জানাচ্ছেন হোয়াইট হাউস ঘনিষ্ঠ এক কর্মকর্তা।
৩. সম্পূর্ণভাবে পিছিয়ে আসা
ট্রাম্পের সামনে আরেকটি পথ হলো—সম্পূর্ণরূপে সংঘাত থেকে সরে আসা। যদিও রিপাবলিকান কংগ্রেস সদস্যদের অনেকেই ইসরাইলের প্রতি জোরালো সমর্থন দিয়ে যাচ্ছেন, তবে তার ‘আমেরিকা ফার্স্ট’ আন্দোলনের ভেতরে এখন প্রশ্ন উঠছে—মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্তরাষ্ট্র কেন জড়াবে?
বিশিষ্ট ট্রাম্পপন্থি সাংবাদিক টাকার কার্লসন কড়া ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে জড়িত নয়’—এই দাবি ভাঁওতা। ইসরাইল যেন নিজের যুদ্ধ নিজেই লড়ুক।
মার্কিন কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন বলছেন, “যারা আমেরিকাকে ইরান-ইসরাইল যুদ্ধে জড়াতে চায়, তারা ‘আমেরিকা ফার্স্ট’ আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।”
এই অভ্যন্তরীণ চাপ ট্রাম্পকে তার অবস্থান পুনর্বিবেচনায় বাধ্য করতে পারে। কিছু কিছু বক্তব্যে সেই ইঙ্গিতও দেখা যাচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













