ভাইরাল কেলেঙ্কারিতে মুখ খুললেন সারোয়ার তুষার
নিজস্ব প্রতিবেদক: এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সম্প্রতি নিজ দলের এক নারী নেত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে আলোচনায় আসেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট ও কথোপকথন ঘিরে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিষয়টি নিয়ে ফেসবুক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এই তরুণ রাজনৈতিক নেতা।
সারোয়ার তুষার বলেন,“যারা আমাকে অনুসরণ করেন, বিশ্বাস করেন, তাদের উদ্দেশে বলছি—আমি ভুলত্রুটির ঊর্ধ্বে নই। মানুষ হিসেবে উন্নতির সুযোগ আমার আছে। যদি কোনো ভুল করে থাকি, জানালে সংশোধনের জন্য প্রস্তুত। তবে আমি কোনো অপরাধ করিনি। সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিচার ও অপমান করা হচ্ছে, তা কোনো মানুষই ডিজার্ভ করে না।”
তিনি দাবি করেন,“এই স্মিয়ার ক্যাম্পেইন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার দলের এক নারী সহকর্মীর সঙ্গে ছবি জুড়ে দিয়ে, অপমানজনক ভাষা ও ভিডিও বানিয়ে আমাদের দুজনকে টার্গেট করা হচ্ছে। যারা এই কাজ করছেন, তাদের অনুরোধ করছি—দয়া করে এই নোংরামি বন্ধ করুন।”
সারোয়ার জানান, এর আগেও তার বিশ্ববিদ্যালয় জীবনের একটি নাটকের ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে প্রচার চালানো হয়েছিল। এবার তিন মাস আগের একটি কথোপকথনের অংশবিশেষ কেটে প্রচার করে অপদস্থ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
“গোপনীয়তা লঙ্ঘন একটি গুরুতর অপরাধ। কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত কথোপকথন প্রকাশ করা অন্যায়। আমি জানি আমার দায় কতটুকু, আর কতটুকু আমি সংঘবদ্ধ ডিজিটাল হামলার শিকার।”
নারী সহকর্মীদের সম্মান রক্ষার বিষয়ে তিনি বলেন,“আমার দলের নারী নেত্রীদের ব্যক্তিগত জীবন ও মর্যাদা রয়েছে। তাদের সম্মানহানি করে আমাকে ঘায়েল করার চেষ্টা অনৈতিক। কেউ কোনো দোষ করেননি। তাই অনুরোধ করছি, তাদের জড়িয়ে কুৎসা রটাবেন না।”
সারোয়ার তুষার দাবি করেন, ভাইরাল হওয়া স্ক্রিনশট ও কথোপকথন সম্পূর্ণ ভুয়া এবং এগুলো তার নয়। দলের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হলে তিনি লিখিত ব্যাখ্যা দেবেন বলেও জানান।
রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন,“২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারির আগে পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। এরপর রাজনৈতিক অবস্থান থেকে বিএনপির সমালোচনা করেছি। সমালোচনা গণতন্ত্রেরই অংশ।”
ফেসবুক পোস্টের শেষাংশে তুষার লেখেন,“আমি কাউকে কোনো হুমকি দিইনি। এমন কোনো অবস্থানেও আমি নেই। ফেসবুকে আমার নামে প্রচারিত অভিযোগ মিথ্যা। এই পোস্টেও আমি সংশ্লিষ্ট অপর পক্ষের নাম প্রকাশ করিনি। দলের অভ্যন্তরেই আমি লিখিতভাবে প্রতিক্রিয়া জানাব। আবারও অনুরোধ করছি—নারীদের ঘিরে কুৎসা রটনা বন্ধ হোক।”
“ভবিষ্যতে আরও পরিশীলিত হওয়ার চেষ্টা থাকবে। বিরোধিতাকারীদের প্রতিও অনুরোধ—রাজনৈতিক সমালোচনা হোক যুক্তিনির্ভর, ব্যক্তিগত আক্রমণ নয়।”
মুসআব/
পাঠকের মতামত:
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন













