মডেল সিমি হত্যাকাণ্ড: প্রেমিক সুনীলের চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: ভারতের হরিয়ানার পানিপথে অ্যালবাম শুটে গিয়ে নিখোঁজ হওয়া মডেল শীতল চৌধুরী ওরফে সিমির গলা কাটা মরদেহ উদ্ধারের পর এক রোমহর্ষক তথ্য প্রকাশ পেয়েছে। নিখোঁজের দুই দিন পর তাঁর মরদেহ উদ্ধারের পর প্রেমিক সুনীল চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনিই সিমিকে হত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুন পানিপথের একটি খাল থেকে সুনীলের গাড়ি উদ্ধার করা হয়। তবে গাড়িতে মরদেহ না থাকায় প্রথমে তিনি দাবি করেন, একটি দুর্ঘটনায় গাড়িটি খালে পড়ে যায় এবং সিমি ডুবে মারা যান, আর তিনি সাঁতরে উঠে প্রাণে বাঁচেন।
এর ঠিক একদিন পর, ১৬ জুন সোনিপতের খারখোদা অঞ্চলের এক খালে একটি নারীর গলা কাটা মরদেহ ভেসে ওঠে। শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন থাকায় পুলিশের সন্দেহ বাড়ে। পরে দেহের উল্কিচিহ্ন দেখে সেটি শনাক্ত করা হয় শীতল চৌধুরী ওরফে সিমির দেহ হিসেবে।
জিজ্ঞাসাবাদে সুনীল জানান, ১৫ জুন রাত সাড়ে ১০টার দিকে তিনি সিমির সঙ্গে দেখা করতে যান এবং তাঁকে গাড়িতে তোলার পর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সিমি তাঁকে চড় মারলে রাগের বশে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করেন তিনি। ঘটনাস্থলেই সিমির মৃত্যু হয়। এরপর মরদেহ গাড়িতে তুলে এলাকা ত্যাগ করেন এবং পরে প্রমাণ লোপাট করতে দেহ ও গাড়ি খালে ফেলে দেন।
পুলিশ আরও জানায়, প্রায় ছয় বছর আগে করনালের একটি হোটেলে কাজ করার সময় সিমি ও সুনীলের পরিচয় হয় এবং সেখান থেকেই তাদের সম্পর্ক। দুজনেই বিবাহিত ছিলেন। সিমির পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে। জানা যায়, সম্পর্কের একপর্যায়ে সিমিকে বিয়ের প্রস্তাব দেন সুনীল, কিন্তু তাঁর বিবাহিত পরিচয় জেনে প্রস্তাব প্রত্যাখ্যান করেন সিমি।
ঘটনার রাতে রাত ১টা ৩০ মিনিটে সিমি তাঁর বোন নেহাকে ভিডিও কল করে জানান, সুনীল তাঁকে মারধর করছে। এক পর্যায়ে তাঁর ফোন বন্ধ হয়ে যায়।
বর্তমানে সুনীল পানিপথের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানেই পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে হত্যার স্বীকারোক্তি আদায় করেছে। তদন্ত চলছে এবং খুব শিগগিরই তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মিরাজ/
পাঠকের মতামত:
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













