ডিএসই’র কারিগরি ক্রটি খুঁজতে মাঠে নামছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সেন্ট্রালাইজড অপারেটিং ম্যানেজমেন্ট সিস্টেমে (ওএমএস) গত ৬ আগস্ট পোস্টট্রেড কার্যক্রমে বিঘ্ন ঘটে। এই বিষয়ে সার্বিক দিক তদন্ত ও অনুসন্ধান করতে একটি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
ডিএসই বলছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ডিএসইর সেন্ট্রালাইজড ওএমএস-এ পোস্ট-ট্রেড প্রক্রিয়ায় বিঘ্ন দেখা দেয়। কমিশন সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সার্বিক দিক বিবেচনা করে কমিশন সার্ভিল্যান্স বিভাগের পরিচালক শেখ মাহবুব উর রহমান, এমআইএস বিভাগের পরিচালক রাজিব আহমেদ, এসআরআইসি বিভাগের একজন কর্মকর্তা এবং পরিদর্শন, তদন্ত ও অনুসন্ধান বিভাগের একজন কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।
কমিটি অন্যান্য কার্যক্রমের সঙ্গে ডিএসইর সেন্ট্রালাইজড ওএমএস এবং ম্যাচিং ইঞ্জিনের এরর গ্লিচ এবং সর্বোপরি বিভিন্ন সময়ে টেকনিক্যাল ফেইলর সম্পর্কিত বিষয়গুলো চিহ্নিত করবে। সেই সঙ্গে এই বিষয়ে সম্পৃক্ত ব্যক্তিদের সুনির্দিষ্ট দায় রয়েছে কি না, তা নির্ধারণ করবে এবং তদন্ত প্রতিবেদনে উল্লিখিত বিষয়ের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে করণীয় সম্পর্কে সুপারিশ করবে।
প্রসঙ্গত, গত ৬ আগস্ট ট্রেডিং শেষে শেয়ার লেনদেন নিষ্পত্তি করতে প্রায় ১২ ঘণ্টা সময় নেয় ডিএসই। এই সমস্যার কারণ জানতে প্রাথমিকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যে একটি কমিটি গঠন করে বিএসইসি। অপরটি করে ডিএসইর পরিচালনা পর্ষদ।
বিএসইসি’র পক্ষ থেকে এই বিষয়ে তদন্তের ভার দেয়া হয়েছে সংস্থাটির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে। ডিএসইর পক্ষ থেকে গঠিত কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির পরিচালক রুবাবা দৌলাকে। এছাড়া কমিটিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির একজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
নিয়ম অনুযায়ী ডিএসই প্রতিদিন বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে শেয়ার লেনদেন নিষ্পত্তি করে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে পর দিন সোমবার ভোর ৩টা পর্যন্ত এসব ব্রোকারেজের লেনদেন নিষ্পত্তি করতে পারেনি। ৬ আগস্ট নির্ধারিত সময়ে লেনদেন নিষ্পত্তি হয়নি ৬৩টি প্রতিষ্ঠানের। কারও কারও সারারাত অফিসে কাটাতে হয়েছে বলে জানিয়েছেন কয়েকটি ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা।
উল্লেখ্য, ডিএসইর লেনদেনে বিভ্রাট ও কারিগরি ত্রুটির এমন ঘটনা নতুন নয়। গত জুলাইয়ে পরপর দুদিন সার্ভারে জটিলতায় লেনদেন বিঘ্নিত হয় দেশের প্রধান এই শেয়ারবাজারে। শেয়ার বেচাকেনায় সমস্যায় পড়তে হয় বিনিয়োগকারীদের।
ডিএসইর লেনদেন সফটওয়্যার ‘ওএমএস’ সিস্টেমে নতুন একটি সেবা মডিউল সংযোজন করতে গিয়ে ওই সমস্যা দেখা দিয়েছিল বলে সে সময় জানিয়েছিলেন ডিএসই চেয়ারম্যান হাফিজ মো. হাসান বাবু। গত বছরের অক্টোবরের শেষ দিকে এক সপ্তাহে পরপর দুইবার কারিগরি ত্রুটির কবলে পড়ে ডিএসই। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশও করেছিল।
এদিকে ৭ আগস্ট কিছু ব্রোকারেজ হাউসের ট্রেড রিপোর্ট ডাউনলোডে সমস্যা প্রসঙ্গে ডিএসই জানিয়েছে, ডিএসইতে ট্রেডিং নির্বিঘ্নভাবে বেলা ২টা ৩০ মিনিটে শেষ হয়। ট্রেড সমাপ্ত হওয়ার পর ব্রোকার হাউসগুলো তাদের ট্রেড ডেটা অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার ফ্লেকট্রেডের মাধ্যমে ডাউনলোড করে এবং এর মাধ্যমে তাদের ক্লিয়ারিংসহ সেটেলমেন্ট-সংক্রান্ত কাজগুলো সিডিবিএল ও ব্যাক অফিসের মাধ্যমে সম্পন্ন করে। এরপর প্রত্যেক ব্রোকার হাউস তাদের পরবর্তী দিনের ট্রেড কার্যক্রমের জন্য তাদের প্রতিটি ক্লায়েন্টের শেয়ার এবং ক্যাশ ব্যালান্সের তথ্য অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার ফ্লেক্সট্রেডে আপলোড করে।
কিন্তু রোববার ট্রেড সম্পন্ন হওয়ার পর টেকনোলজি প্রোভাইডার ফ্লেক্সট্রেডের কারিগরি ত্রুটির কারণে ৬৩ ব্রোকার হাউস ফ্লেক্সট্রেড সফটওয়্যার থেকে তাদের ট্রেড-সংক্রান্ত ডেটা ডাউনলোড করতে না পারায় তাদের ট্রেড সেটেলমেন্ট-সংক্রান্ত কার্যক্রম ব্যাহত হয়। সমস্যা সমাধানের জন্য ডিএসইর আইসিটি টিম, ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ভেন্ডর দ্রুত ব্যবস্থা নেয়। রোববার রাত থেকে সোমবার ট্রেড শুরুর আগে সব ব্রোকার হাউসের সমস্যার সমাধান হয় এবং সবাই তাদের ট্রেডিং কার্যক্রমে সফলভাবে অংশ নেয়।
শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
