কম ঝুঁকি, বেশি লাভ ঋণে ঝুঁকছে ব্যাংকগুলো
নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকগুলো ঋণ প্রদানে কৌশলী হয়ে উঠেছে। কম ঝুঁকি, বেশি লাভ উদ্দেশ্যকে সামনে রেখে এখন স্বল্পমেয়াদি ঋণে ঝুঁকছে ব্যাংক।
এছাড়া স্মার্ট পদ্ধতিতে সুদের হার বিবেচনা, সামনে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ও জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দীর্ঘমেয়াদি ঋণের সংস্কৃতি থেকে বের হয়ে আসছে ব্যাংক।
খাতসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ের বড় ঋণের কেলেঙ্কারির কারণে ব্যাংকের স্বল্পমেয়াদি ঋণের পেছনে হাঁটছে । যদিও ব্যাংকের নীতিনির্ধারকরা তা স্বীকার করতে চান না।
বেসরকারি খাতের ঋণ পর্যালোচনা করলে দেখা যায়, দেশের শীর্ষ গুটিকয়েক খেলাপির কাছেই বিপুল অঙ্কের তহবিল আটকে রয়েছে। এতে বঞ্চিত সাধারণ বিনিয়োগকারীরা। এসব কারণেই ব্যাংকগুলো স্বল্পমেয়াদি ঋণে ঝুঁকছে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মেয়াদি ঋণ আদায়ের হার নামমাত্র। অন্যদিকে ক্ষুদ্র, মাঝারি ও কৃষকের দেওয়া চলতি, চাহিদা ও স্বল্পমেয়াদি ঋণ আদায়ের হার বেশি। এই কারণে ব্যাংকগুলো স্বল্পমেয়াদি ঋণের দিকে ঝুঁকে থাকতে পারে।
গত ২৪ জানুয়ারি জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেন। তাঁদের নেওয়া সব ঋণ ছিল দীর্ঘমেয়াদি। মাত্র ২০ জন গ্রাহকের কাছে বিতরণকৃত ১৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকার মধ্যে খেলাপি ছিল ১৬ হাজার ৫৮৭ কোটি ৯২ লাখ টাকা। যদিও মোট ঋণখেলাপির সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৫।
বাংলাদেশ ব্যাংকও একই রকম তথ্য দিয়ে বলছে, দেশের বিতরণকৃত ঋণের মধ্যে মেয়াদি ঋণের (ফিক্সড টার্ম লোন) পরিমাণ ৬ লাখ ১৮ হাজার ৪৩ কোটি টাকা। তার মধ্যে খেলাপি ৭৬ হাজার ৬৩৪ কোটি টাকা বা ১২ দশমিক ৪০ শতাংশ। আর স্বল্পমেয়াদি ঋণের মধ্যে শর্টটাম (কৃষি ও মাইক্রো ক্রেডিট) ঋণের পরিমাণ ৫২ হাজার ৬৭০ কোটি টাকা। এখাতে খেলাপি ২ হাজার ১২৮ কোটি টাকা বা ৪ দশমিক শূন্য ৪ শতাংশ।
একইভাবে বিতরণকৃত ডিমান্ড ঋণ (স্বল্পকালীন) ২ লাখ ৯৮ হাজার ২২৯ কোটি টাকা। তার মধ্যে খেলাপি ১৭ হাজার ১০২ কোটি টাকা বা ৫ দশমিক ৭৩ শতাংশ। আবার বিতরণ করা চলতি ঋণের (স্বল্পমেয়াদি) পরিমাণ ৪ লাখ ৪৮ হাজার ৯৩৭ কোটি টাকা। তার মধ্যে খেলাপির পরিমাণ ৩৪ হাজার ৩৫৩ কোটি টাকা বা ৭ দশমিক ৬৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক সংবাদ মাধ্যমকে বলেন, ব্যাংকগুলো সুদের হার, তারল্য ও দেশীয় ও রাজনৈতিক নানা বিষয় বিবেচনা করে ঋণ দেয়। ব্যবসায়ীরা হিসাব কষেই ঋণ নেবেন, এটা স্বাভাবিক। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বা স্বল্পমেয়াদি ঋণ নির্ভর করবে চাহিদার ওপর। আর স্বল্পমেয়াদি ঋণে লাভ বেশি।
তবে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও মো. মুরশেদুল কবীর বলেন, ‘ব্যাংক চলে নিজস্ব পরিকল্পনায়। সবার আগে গুরুত্ব পায় দেশ ও জনগণের উন্নয়ন। আর দেশের উন্নয়নের যেহেতু কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) অবদান অনেক বেশি। সে জন্য আমরা এই খাতের উদ্যোক্তাদের ঋণ বিতরণে গুরুত্ব দিচ্ছি। এখানে ঋণ দিলে অর্থনীতির গতিশীলতা ত্বরান্বিত হয়। দেশে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পায়। ঋণ আদায়ের হারও ভালো। তবে দীর্ঘমেয়াদি ঋণ একবারে বন্ধ করা যাচ্ছে না। পরিস্থিতি বুঝে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হয়।’
বাংলাদেশ ব্যাংক চলতি বছরের জুলাই থেকে সুদের হারের সর্বোচ্চ সীমা ৯ শতাংশ তুলে সেই স্থলে স্মার্ট সুদহার চালু করেছে। এতে সুদের হার প্রায় ১১ শতাংশ হয়েছে। সামনে আরও বাড়তে পারে। পাশাপাশি ব্যাংক খাতে তারল্য ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ বিতরণের পথেই হাঁটছে।
ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন আব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, সুদের হারের সঙ্গে ব্যাংকের দীর্ঘমেয়াদি বা স্বল্পমেয়াদি ঋণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা নির্ভর করে মূলত গ্রাহকের চাহিদার ওপর। গ্রাহক সুদের হার, সময় ও বিনিয়োগের নানা দিক বিবেচনা করে ঋণ নিতে পারে। এ ক্ষেত্রে ব্যাংকের কিছু করার নেই। ব্যাংক বিনিয়োগ নীতিমালা অনুসরণ করে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই পোর্টালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে স্বল্পকালীন বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ১৩১ কোটি টাকা; যা গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ছিল ১৯ হাজার ৯৩৫ কোটি টাকা।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বলেন, ‘সব সময় লাভ-ক্ষতির দিকে থাকার সুযোগ কম। আমরা গ্রাহকের চাহিদা বুঝে ঋণ বিতরণ করি। তবে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বেশি গুরুত্ব দেওয়া হয়।’
শেয়ারনিউজ, ২৫ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- তারপর মৃত্যুপুরীতে পরিণত হলো সাহারা মরুভূমি
- বিমানবন্দর এলাকায় নতুন কড়াকড়ি, আজ থেকেই ‘নীরব অঞ্চল’ ঘোষণা
- প্রশ্ন তুললেন ওসমান হাদির বোন মাসুমা
- গুলশানে স্পা সেন্টারে রত্না-ফারিয়াসহ গ্রেপ্তার ২৮
- শপথের ৩ দিনের মাথায় মন্ত্রীর পদত্যাগ!
- ডিএসইর বাজার মূলধন বাড়ল আরও ১৩১৫৭ কোটি টাকা
- যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া নিয়ে এলো নতুন কড়াকড়ি
- জেনে নিন আজকের সোনার সর্বশেষ দাম
- লাইভে এসে বাবার সব অভিযোগ উড়িয়ে দিলেন কিশোরী
- ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস
- কারাগারে মমতাজের গান শুনে কেঁদে ফেলতেন আইভী, এক গান ছিল নিষিদ্ধ
- ইউরোপে বাংলাদেশিদের জন্য নতুন দুঃসংবাদ!
- ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!
- কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের
- ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে শীর্ষ পদে উন্নীত পাঁচ কর্মকর্তা
- বিএসইসিতে নতুন তিন কমিশনার নিয়োগ
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও সমন্বয়ের ওপর জোর নতুন চেয়ারম্যানের
- প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি! অবশেষে ধরা
- সন্তানদের অবহেলায় মৃত্যু? অনুসন্ধানে বেরিয়ে এলো ভিন্ন চিত্র
- জল্পনা-কল্পনা ছড়িয়ে কন্যার মা হলেন বুবলী!
- ডিএসইর ট্রেকধারী দুই প্রতিষ্ঠানের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার হস্তান্তর
- বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ, আসছে সুদিন
- ০৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিএসইসির নতুন কমিশনার হচ্ছেন যারা
- ০৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে শৃঙ্খলা ফেরাতে নেওয়া পদক্ষেপের বিবরণ দিয়ে বিদায় নিলেন বিএসইসি চেয়ারম্যান
- জুন মাসে তাপমাত্রা-বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জীবন বাঁচাতে জেনে রাখুন হিট স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পার্থক্য
- বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
- এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডে আগামী ছয় মাসের কুপন রেট ঘোষণা
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন ঘোষণা
- জেমস বন্ড সাজে চমক দিলেন ট্রাম্প
- ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী, পল্লবীর বাসায় মিলল নারীর মরদেহ
- ইসলামী ব্যাংক ইস্যুতে সরব জামায়াত আমির
- হাদি হত্যার ঘটনায় তদন্তের দাবি, ভাইকে ঘিরে নতুন বিতর্ক
- আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম
- পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন দীপেন দেওয়ান
- শেখ হাসিনার আপত্তির পর যা বলল জাতিসংঘ
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ













