নিলামে উঠছে ইউনাইটেড এয়ারের ৮ উড়োজাহাজ
নিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ১২টি উড়োজাহাজ। এসব উড়োজাহাজ সরিয়ে নিতে বা মেরামত করে ফের চালু করতে বারবার তাগাদা দেওয়া হলেও তা আমলে নিচ্ছে না সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। ফলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উড়োজাহাজগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
উড়োজাহাজগুলোর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজের ৮টি উড়োজাহাজ রয়েছে। এই নিলাম প্রক্রিয়া চূড়ান্ত করতে ঠিক কতদিন সময় লাগবে, তা সুনির্দিষ্ট করে বলতে পারেনি সংস্থাটি। পাশাপাশি নিলামে যদি কাঙ্ক্ষিত দাম পাওয়া না যায়, তাহলে উড়োজাহাজগুলো কেজি দরে বিক্রি করা হবে।
তবে এই উদ্যোগে একমত নয় সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো। তাদের দাবি, কোনো কোনো উড়োজাহাজ ব্যাংক ঋণ নিয়ে কেনা। এভাবে বিক্রি করলে সেগুলোর কাঙ্ক্ষিত দাম পাওয়া যাবে না। ফলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে এয়ারলাইন্সগুলো।
বেবিচক জানিয়েছে, গত ১০ বছরে এই ১২টি উড়োজাহাজের পার্কিং ও সারচার্জ বাবদ বকেয়া প্রায় ৮৫০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা আদায়ে নিলামের কাজ অনেক দূর এগিয়েছে। শিগগির নিলাম আহ্বান করা হবে। নিলামে কাঙ্ক্ষিত দাম না পেলে কেজি দরে বিক্রি করা হবে উড়োজাহাজগুলো।
বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা উড়োজাহাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৮টি ইউনাইটেড এয়ারওয়েজের। রিজেন্ট এয়ারওয়েজের ২টি, জিএমজি এয়ারলাইন্সের ১টি ও এভিয়েনা এয়ারলাইন্সের ১টি উড়োজাহাজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিত্যক্ত উড়োজাহাজগুলো ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। এগুলো অপসারণ করা হলে সেখানে কমপক্ষে সাতটি উড়োজাহাজ পার্কিং করা যাবে। এখন নিলাম করা গেলে পার্কিং চার্জ ও সারচার্জ বাবদ বকেয়া টাকা যেমন উসুল হবে, তেমনি কার্গো ভিলেজে জায়গাও ফাঁকা হবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রী পরিবহন শুরুর আগেই এগুলো অপসারণ করা দরকার।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘পরিত্যক্ত উড়োজাহাজগুলো সরিয়ে নিতে আমরা সংশ্লিষ্টদের অনেকবার চিঠি দিয়েছি। কিন্তু প্রতিষ্ঠানগুলো কোনো জবাব দেয়নি। তাদের কাছে পাওনা অর্থও পরিশোধ করেনি। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তারা কোনো উদ্যোগ নেয়নি। এখন সিভিল এভিয়েশন আইন অনুযায়ী পরিত্যক্ত উড়োজাহাজগুলো বাজেয়াপ্ত করে দ্রুত নিলামের আয়োজন করা হবে।’
তিনি বলেন, ‘এরই মধ্যে নিলামের প্রক্রিয়া নির্ধারণে কর্মপদ্ধতি ও সুপারিশমালা চূড়ান্ত করা হয়েছে। এখন কোনো এয়ারলাইন্সের ব্যাংকের কাছে ঋণ বা মর্টগেজ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে দুই-তৃতীয়াংশ কাজ শেষ হয়েছে। শিগগির জব্দ তালিকা তৈরিসহ বাকি কাজ করা হবে।’ তবে নিলাম চূড়ান্ত করতে ঠিক কতদিন সময় লাগবে, তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি তিনি।
বেবিচক বলছে, ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বেবিচকের পাওনা ৩৫৫ কোটি টাকা। এরমধ্যে মূল দেনা ৫৫ কোটির মতো, বাকি টাকা সারচার্জ। এই টাকা পরিশোধ না করলে এনওসি ইস্যু করা যাবে না। যদিও ইউনাইটেডের পক্ষ থেকে সারচার্জ মওকুফের অনুরোধ করে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় তা নাকচ করে দিয়েছে। ফলে ইউনাইটেডের জন্য আর কোনো দরজা খোলা নেই।
২০০৭ সালে দেশে ফ্লাইট অপারেশন শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ। তবে কোনো আগাম ঘোষণা ছাড়াই ২০১৬ সালে ফ্লাইট অপারেশন বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এরপর থেকে তাদের বহরে থাকা ৮টি উড়োজাহাজ বিমানবন্দরে পড়ে রয়েছে। ফলে এখন পর্যন্ত ইউনাইটেড থেকে সারচার্জসহ অন্যান্য খরচ বাবদ ওই পরিমাণ টাকা পাওনা রয়েছে বেবিচকের। গত কয়েক বছর ধরে পাওনা আদায়ে বার বার চিঠি দিয়েও কোনো অর্থ আদায় করতে পারেনি বেবিচক।
এরই মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ কোম্পানির পর্ষদ ভেঙে নতুন ৭ জন স্বতন্ত্র পরিচালক বসিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই ৭ জনের মধ্যে এভিয়েশন ও ভ্রমণ বিষয়ক সাময়িকী ‘বাংলাদেশ মনিটর’ সম্পাদক কাজী ওয়াহিদুল আলমকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়।
গত ৩ জানুয়ারি অনলাইন প্ল্যাটফর্মে একসঙ্গে জমে থাকা ৭ বছরের (২০১৬-২০২২) বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে ইউনাইটেড এয়ারওয়েজ। এজিএমে যত দ্রুত সম্ভব এয়ারলাইন্সটিকে অপারেশনে ফিরিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে গঠিত বোর্ডের সদস্যরা।
এজিএমে তারা বলেছিলেন, প্রথম ধাপে কার্গো অপারেশন, পরবর্তী তিন বছরের মধ্যে (২০২৬) কমার্শিয়াল ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু গত ৮ মাসে এই বিষয়ে তাদের কাজের কোনো অগ্রগতি নেই। এমনকি বর্তমান পরিচালনা পর্ষদ এখন নিজেদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছে।
এসব বিষয়ে ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘ইউনাইটেড এয়ারওয়েজ ফের চালু করতে যা যা করণীয় তা একটা পর্যায়ে নিয়ে এসেছিলাম। কিন্তু সিভিল এভিয়েশনের কাছে বকেয়া টাকার কারণে কিছুই করতে পারলাম না। বকেয়ার কথা শুনে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিয়েছে।’
তিনি বলেন, ‘উড়োজাহাজগুলো নিলামে বিক্রি করলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। এটা করা ঠিক হবে না। এছাড়া কয়েকটি উড়োজাহাজ ব্যাংক লোন নিয়ে কেনা হয়েছিল। এখন এগুলো নিলামে বিক্রি করলে পর্যাপ্ত মূল্য পাওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা ৩০০ কোটি টাকা সারচার্জ মওকুফের জন্য আবেদন করেছিলাম। আর মূল বকেয়া ৫৫ কোটি টাকা এয়ারলাইন্স চালু হওয়ার পর ক্রমান্বয়ে দেবো বলেছিলাম। এ প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দেয়নি। ফলে এয়ারলাইন্স পরিচালনায় এওসি নবায়ন করতে পারিনি।’
ইউনাইটেড এয়ারওয়েজের ৮টিসহ শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২টি উড়োজাহাজ নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে বিমানববন্দর কর্তৃপক্ষ। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘ইউনাইটেড এয়ারওয়েজে হাজারো মানুষের বিনিয়োগ আছে। উড়োজাহাজগুলো নিলামে বিক্রি করলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। এটা করা ঠিক হবে না। এছাড়া কয়েকটি উড়োজাহাজ ব্যাংক লোন নিয়ে কেনা হয়েছিল। এখন এগুলো নিলামে বিক্রি করলে পর্যাপ্ত মূল্য পাওয়া যাবে না।’
শেয়ারনিউজ, ২৪ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ






.jpg&w=50&h=35)



