শেয়ারবাজারের নিয়ম মানছে না ১০ আর্থিক প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও ইন্সুরেন্সের অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর। তালিকাভুক্তির বিধিমালা অনুযায়ী, মিউচুয়াল ফান্ড ছাড়া তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বার্ষিক আর্থিক বিবরণী অর্থবছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে অডিট সম্পন্ন করতে হয়। অডিট সম্পন্ন করার ১৪ দিনের মধ্যে কোম্পানিগুলোকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়।
সেই হিসাবে ডিসেম্বর ক্লোজিং প্রতিষ্ঠানগুলোর মে মাসের মাঝামাঝি নাগাদ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা। কিন্তু অর্থবছর শেষে সাত মাস পেরিয়ে গেলেও শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১০টি প্রতিষ্ঠান এখনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
প্রতিষ্ঠানগুলো হলো—বে লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, এফএএস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল ও উত্তরা ফাইন্যান্স।
বাকি ১৩টি প্রতিষ্ঠান যথাসময়ে ২০২২ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো ২০২৩ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনও প্রকাশ করেছে।
আর্থিক বিবরণী না দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে জিএসপি ফাইন্যান্সের হালনাগাদ তথ্যে মুনাফার কথা জানা যায়। তবে বাকিগুলো লোকসানে আছে বলে ডিএসইর তথ্যে দেখা গেছে।
আর্থিক বিবরণী প্রকাশ না করা বেশিরভাগ প্রতিষ্ঠান বিশাল অঙ্কের খেলাপির পাশাপাশি আর্থিক অনিয়মে জর্জরিত।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০২২ সালে নন-ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৮২১ কোটি টাকা, যা প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা মোট বকেয়ার প্রায় এক চতুর্থাংশ।
আর্থিক বিবরণী না দেওয়া ১০টি প্রতিষ্ঠানের মধ্যে শুধু ইউনিয়ন ক্যাপিটাল আনুষ্ঠানিকভাবে তাদের ২০২২ সালের আর্থিক বিবরণী প্রকাশে দেরির কারণ জানিয়েছে। ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেডকে দেওয়া ঋণের বিপরীতে সুদ আদায়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।
ইউনিয়ন ক্যাপিটাল এর সহ-প্রতিষ্ঠানটি ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেডকে ঋণ দিয়েছে। তবে, সহ-প্রতিষ্ঠানটি মার্জিন ঋণের ওপর সুদ নিতে পারছে না। কারণ, তাদের বেশিরভাগ গ্রাহক শেয়ারবজারে দরপতনের কারণে ক্ষতির মুখে রয়েছে।
সুতরাং, ইউনিয়ন ক্যাপিটাল যদি এর সহ-প্রতিষ্ঠানটির ওপর সুদ আরোপ করে তবে সেটি যথেষ্ট ক্ষতির মুখে পড়বে, যা শেষ পর্যন্ত ওই প্রতিষ্ঠানটির আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে।
যেহেতু বিষয়টির এখনো নিষ্পত্তি হয়নি, তাই ইউনিয়ন ক্যাপিটাল তাদের ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী চূড়ান্ত করতে পারছে না।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে জানা যায়, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১ হাজার ৬৪৯ কোটি টাকা, উত্তরা ফাইন্যান্সের ১ হাজার ১৩ কোটি টাকা, পিপলস লিজিংয়ের ৯০৭ কোটি টাকা, ফিনিক্স ফাইন্যান্সের ৯৬৭ কোটি টাকা ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির ৭৫৫ কোটি টাকা খেলাপি আছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এ বিষয়ে বলেন, ‘নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়মিত প্রতিবেদন প্রকাশ না করলে বিনিয়োগকারীরা অন্ধকারে থাকেন।’
তিনি আরও বলেন, ‘এসব প্রতিষ্ঠানের সময়মতো আর্থিক প্রতিবেদন প্রকাশ করা উচিত। তাদের আর্থিক পরিস্থিতি খারাপ-ভালো যাই হোক না কেন বা তারা অতিমাত্রায় খেলাপি ঋণ বা অনেক ক্ষতির মুখে পড়লেও তা প্রকাশ করা উচিত।’
এই বিষয়ে ব্যবস্থা নিতে বিএসইসির প্রতি আহ্বান জানিয়ে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর প্রকৃত অবস্থা জানার অধিকার বিনিয়োগকারীদের অবশ্যই আছে।’
শেয়ারনিউজ, ২৩ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের








.jpg&w=50&h=35)

