ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে চাঞ্চল্যকর আদেশ

২০২৫ জুন ১৬ ১৩:০০:০৯
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে চাঞ্চল্যকর আদেশ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। সোমবার (১৬ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেওয়া হয়েছে। অপর আসামি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কারাগারে আছেন। ট্রাইব্যুনাল আগামী ১৬ জুন আসামিদের হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যদি তারা হাজির হন, তাহলে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে; অন্যথায়, আইন অনুযায়ী তাদের অনুপস্থিত হিসেবে ঘোষণা করা হবে।

এই মামলায় শেখ হাসিনাকে 'মাস্টারমাইন্ড' ও 'সুপিরিয়র কমান্ডার' হিসেবে অভিহিত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে গুলির সরাসরি নির্দেশ, পঙ্গু করার নির্দেশ এবং নিরীহ আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। আলামত হিসেবে কল রেকর্ড, ভিডিও ফুটেজ, উদ্ধার করা বুলেট এবং হেলিকপ্টারের ফ্লাইট শিডিউল সংগ্রহ করা হয়েছে।

ট্রাইব্যুনাল এই বিচার প্রক্রিয়াকে তথ্য-প্রমাণ নির্ভর, নিরপেক্ষ ও ন্যায়বিচার ভিত্তিক হিসেবে উল্লেখ করেছে এবং দেশের জনগণের সহযোগিতা কামনা করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে